বালিয়াকান্দিতে কথা সাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১০৭ তম মৃত্যুবার্ষিকী পালিত –
- Update Time : ০৯:৫৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৯ ডিসেম্বর ২০১৮
- / ৮৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল,ঊনবিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ মুসলিম সাহিত্যিক, কালজ্বয়ী উপন্যাস “বিষাদ সিন্ধু” রচয়িতা মীর মশাররফ হোসেনের ১০৭তম মৃত্যু বার্ষিকী আজ বুধবার পালন করা হয়েছে। এ উপলক্ষে সকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে থাকা “মীর মশাররফ হোসেন স্মৃতি কমপ্লেক্সে” মীরের সমাধিতে পুস্পমাল্য অর্পন করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা, মীর মশাররফ হোসেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কামাল হোসেন খান, প্রভাষকবৃন্দ, সাহিত্য পরিষদের সভাপতি অধ্যক্ষ বিনয় কুমার চক্রবর্তীসহ সদস্যরা শুধু পুষ্পস্থবক অর্পন করেন। পরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মীর মশাররফ হোসেন ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলা লাহিনীপাড়া গ্রামের মাতুলালয়ে জন্ম গ্রহন করেন। তিনি ১৯১১ সালের ১৯ডিসেম্বর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে মৃত্যু বরন করেন। পদমদীতে তাকে সমাহিত করা হয়। সাহিত্যে ক্ষেত্রে মীর মশাররফ হোসেন উজ্বল দৃষ্টান্ত রেখে গেছেন। গল্প, উপন্যাস, নাটক, কবিতা, আতœজীবনী, প্রবন্ধ ও ধর্ম বিষয়ক ৩৭ টি বই রচনা করেছেন। সাহিত্য রচনার পাশাপাশি কিছুদিন সাংবাদিকতা ও করেছেন। মীর মশাররফ হোসেনের রচনা সমগ্রহের মধ্যে রতœাবতী, গৌরি সেতু, বসন্ত কুমারী, জমিদার দর্পন, সংগীত লহরী, উদাসীন পথিকের মনের কথা, মদিনার গৌরব, বিষাদ সিন্ধু, গো-জীবন, বেহুলা গীতাভিনয়, গাজী মিয়ার বোস্তানী, মৌলুদ শরীফ, মুসলমানের বাঙ্গালা শিক্ষা, বিবি খোদেজার বিবাহ, হযরত ওমরের ধর্মজীবন লাভ, হযরত বেলালের জীবনী, হযরত আমীর হামজার ধর্ম জীবন লাভ, মোসলেম বীরত্ব, এসলামের জয়, আমার জীবনী, বাজিমাত, হযরত ইউসোফ, খোতবা বা ঈদুল ফিতর, বিবি কুলসুম, ভাই ভাই এইতো চাই, ফাস কাগজ, একি!, টালা অভিনয়, পঞ্চনারী, প্রেম পারিজাত, বাধাখাতা, নিয়তী কি অবনতি, তহমিনা, গাজী মিয়ার গুলি ও বৃহৎ হীরক খনি সহ উল্লেখযোগ্য।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































