পাঁচুরিয়ার শামসুন্নাহার প্রতিবন্ধি শিক্ষা ও পূনর্বাসন বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ-
- Update Time : ১০:৫২:০৩ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২০
- / ৭৭ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
‘‘ক্রীড়াই শক্তি ক্রিড়াই বল এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের মুকুন্দিয়ায় শামসুন্নাহার প্রতিবন্ধি শিক্ষা ও পূনর্বাসন বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার দুপুরে শামসুন্নাহার প্রতিবন্ধি শিক্ষা ও পূনর্বাসন বিদ্যালয়ের আয়োজনে অত্র বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এ পুরস্কার বিতরন করা হয়।
অনুষ্ঠানের সভাপতি সিরাজ উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা ও পুরস্কার বিতরন করেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব,খানখানাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম লাল, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হোসেন, শামসুন্নাহার প্রতিবন্ধি শিক্ষা ও পূনর্বাসন বিদ্যালয়ের সভাপতি শরিফ উদ্দিন আহম্মেদ, প্রধান শিক্ষক মোঃ রমজান আলী প্রমূখ।
অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে প্রতিবন্ধি শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































