নির্বাচন কালিন সময়ে সরকারী কোন সুবিধা গ্রহণ করবেন না শিক্ষাপ্রতিমন্ত্রী, মঙ্গলবার আসছেন রাজবাড়ী-
- Update Time : ১০:১৫:৪২ অপরাহ্ন, সোমবার, ২৬ নভেম্বর ২০১৮
- / ৮৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনী তফশীল ঘোষনা হওয়ার প্রেক্ষিতে এবং তার নির্বাচনী এলাকায় অবস্থানকালীন সময়ে সরকারী কোন সুবিধাদি গ্রহণ করবেন না শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
আজ সোমবার শিক্ষামন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের শিক্ষাপ্রতিমন্ত্রীর একান্ত সচিব সৈয়দ মোঃ নুরুল বসির স্বাক্ষরিত পত্রের মাধ্যমে এ তথ্য জানাগেছে। ওই পত্রে আরো বলা হয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার নিজ বাসভবন থেকে সড়ক পথে রাজবাড়ীর উদ্দেশ্যে রওনা করবেন, শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী। তার প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করবেন ঢাকা, মানিকগঞ্জ এবং রাজবাড়ীর জেলা প্রশাসক ও পুলিশ সুপার। একই দিন দুপুর সাড়ে ১২টায় তিনি রাজবাড়ীর বাসভবনে পৌছাবেন। আগামী বুধবার থেকে পরবর্তী সফর সূচি প্রেরণ না করা পর্যন্ত তিনি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মসূচীতে অংশ গ্রহণ করবেন। এ সময় কালে তার প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করবেন রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা আওয়ামীলীগ।
উল্লেখ্য, গত রবিবার কাজী কেরামত আলী রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ উপজেলা নিয়ে গঠিত) আসনের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়েছেন। ইতোমধ্যেই তিনি রিটানিং অফিসারের কার্যালয় থেকে এ নির্বাচনের দলীয় মনোনয়পত্রও সংগ্রহ করেছেন। মূলত দলীয় মনোয়নপত্র নিয়ে মঙ্গলবার তিনি রাজবাড়ী ফিরবেন এবং তিনি তার নির্বাচনী কার্যক্রম শুরু করবেন বলে জানাগেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































