দলিত জনগোষ্ঠির উন্নয়নে রাজবাড়ীতে সংলাপ –
- Update Time : ০৮:২৮:০৫ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২০
- / ৭২ Time View

সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
“দলিত জনগোষ্ঠিকে উন্নয়নের মূল ধারায় সম্পৃক্তকরনে রাষ্ট্রের করনীয় ” শীর্ষক জেলা সংলাপ রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে রাজবাড়ীর এনজিও ভিপিকেএ’র সম্মেলন কক্ষে বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা শারি, সমন্বিত প্রমিলা মুক্তি প্রচেষ্টা ও বাংলাদেশ দলিত এন্ড মাইনরিটি হিউম্যান রাইটস মিডিয়া ডিফেন্ডার ফোরামের যৌথ উদ্যোগে ওই সংলাপ অনুষ্ঠিত হয়।
জেলা পর্যায়ের এ সংলাপে রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি ও রাজবাড়ী জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট খান মোঃ জহুরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী বার এসোসিয়েশনের সভাপতি ও হিন্দু বৌদ্ধ-খ্রিষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি এ্যাডভোকেট গনেশ নারায়ন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ীর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট মোঃ উজির আলী শেখ, বিশেষ পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট উমা সেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তৃতা করেন শারির সমন্বয়কারী রঞ্জন বকসী নুপু, কর্মকান্ড সম্পর্কে বক্তৃতা করেন সমন্বিত প্রমিলা মুক্তি প্রচেষ্টার পরিচালক মোঃ মোকারম হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনার করেন বাংলাদেশ দলিত এন্ড মাইনরিটি হিউম্যান রাইটস মিডিয়া ডিফেন্ডার ফোরামের সহ সভাপতি সাংবাদিক মোঃ সোহেল রানা। সংলাপের ধারনাপত্র পাঠ করেন, রাজবাড়ী সরকারী কলেজের ছাত্র গৌতম কুমার দাস। অন্যানের মধ্যে বক্তৃতা করেন, বাসুদেব কুমার মন্ডল, রবিলাল দাস, রতন কুমার দাস, উত্তম কুমার হেলা, পলাশ কুমার দাস প্রমুখ।
অনুষ্ঠানে রাজবাড়ীর পাচটি উপজেলার দলিত সম্প্রদায়ের নেতৃবৃন্দও নারী পুরুষ উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































