ডিসি’র সদর হাসপাতাল পরিদর্শন, রাজবাড়ীতে ২৮ ডেঙ্গু রোগী শনাক্ত –
- Update Time : ১১:১৯:২২ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০১৯
- / ৯০ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলায় আজ বুধবার পর্যন্ত ২৮ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে বলে সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানাগেছে। তাদের মধ্যে সাত জন জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আজ সকালে রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম, সিভিল সার্জন ফজলুর রহমান সরকারসহ জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্ধর্তন কর্মকর্তারা সদর হাসপাতাল পরিদর্শন এবং ডেঙ্গু জ¦রে আক্রান্ত রোগীদের সাথে কথা বলেন।
সিভিল সার্জন ফজলুর রহমান সরকার জানান, সরকারী হাসপাতাল গুলোতে ডেঙ্গু সনাক্ত করণ কিডস চলে এসেছে। আজ (বৃহস্পতিবার) থেকে ডেঙ্গু সনাক্তকরণের কাজ শুরু করা সম্ভব হবে। তিনি আরো বলেন, সদর উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ২০ জন, জেলার পাংশা উপজেলায় ৭ জন, গোয়ালন্দ উপজেলায় ২ জন ও বালিয়াকান্দি উপজেলায় একজন। তবে আক্রান্ত রোগীদের সকলেই শাররীক অসুস্থতা জনিত কারণে রাজধানী ঢাকা থেকে বাড়ী ফিরে আসেন এবং ওই সব রোগীদের পরীক্ষা-নিরিক্ষার পর ডেঙ্গুর ভাইরাস সনাক্ত করা হয়। যদিও ডেঙ্গু সনাক্ত হবার পর বেশিরভাগ রোগীই পুনরায় ঢাকায় ফিরে গেছেন। আবার কেউ কেউ নিজ বাড়ীতে অবস্থান করে চিকিৎসা সেবা নিচ্ছেন। তাছাড়া আক্রান্তদের মধ্যে গতকাল সদর হাসপাতালে চারজন, গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই জন এবং বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন চিকিৎসাধীন আছে।
রাজবাড়ী সদর হাসপাতালের আসাসিক মেডিকেল অফিসার ডাঃ শাহনিমা নারগিস বলেন, হাসপাতালের মেডিসেন বিভাগে ডেঙ্গ রোগীদের জন্য একটি কর্ণার খোলা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































