জনবান্ধব পুলিশিং করার নির্দেশ দিলেন রাজবাড়ী পরিদর্শনে আসা ডিআইজি হাবিবুর রহমান –
- Update Time : ১১:১২:০৪ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২০
- / ৮৮ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
ডিআইজি মোঃ হাবিবুর রহমান পিপিএম (বার) বিপিএম (বার) আজ বুধবার রাজবাড়ী পরিদর্শন করেছেন। পরিদর্শন কালে জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তাদের সাথে রাজবাড়ী সার্কিট হাউজে মতবিনিময় করেছেন। ওই সময় তিনি জনবান্ধব পুলিশিং করার নির্দেশ দেন। তিনি জেলা পুলিশের বর্তমান কর্মকান্ডের প্রসংশা করেন। সেই সাথে আরো ভালো কাজ করারও আহবান জানান।
তাকে সার্কিট হাউজে গার্ড অফ অর্নার প্রদান করা হয়। পরে তিনি পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করেন। সে সময় রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম। অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ফজলুল করিম, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) লাবিব আব্দুল্লাহসহ জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম ডিআইজি মোঃ হাবিবুর রহমান ও তার সহধর্মীনি ডা. শামছুন নাহার দিশাকে ফুলেল শুভেচ্ছা জানান।

Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































