চাঁদাবাজি মামলায় বালিয়াকান্দির মামুন কারাগারে –
- Update Time : ০৬:৩৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অক্টোবর ২০১৮
- / ৫৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের অলংকারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের ঠিকাদারের কাছ থেকে চাঁদাবাজি করতে গিয়ে সোমবার দুপুরে গণপিটুনীর শিকার হয়েছে মামুন মোল্যা (৩২)। তাকে স্থানীয় জনতা আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে। রাতে তার বিরুদ্ধে ঠিকাদার লুৎফর মোল্যা বাদী বালিয়াকান্দি থানায় চাঁদাদাবির অভিযোগে মামলা হয়েছে।
ঠিকাদার লুৎফর রহমান মোল্যা জানান, উপজেলার জঙ্গল ইউনিয়নের অলংকারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজ করছেন। কাজের শুরু থেকেই মামুন মোল্যা তার কাছে চাঁদাদাবি করে আসছিল। সোমবার দুপুর ২টার দিকে কাজ চলাকালীন সময়ে মামুন মোটর সাইকেল নিয়ে স্কুলে প্রবেশ করে। কাজে থাকা রাজমিস্ত্রি মাসুদের উপর গালিগালাজ করতে থাকে। এ মুহুর্তে আমি স্কুলের কাজের স্থানে প্রবেশ করে তাকে বিরত করার চেষ্টা করলে কোমড় থেকে পিস্তল বের করে বুকে ঠেকিয়ে বলে শালা তোকে গুলি করে দেব। ২লক্ষ টাকা দিবি নইলে গুলি খাবি। এরপর লোকজন জড়ো হতে থাকে। মামুন দেখিয়ে দেওয়ার হুমকি দিয়ে চলে যায়। বুকে অস্ত্র ঠেকিয়ে চলে যাওয়ার পর এ খবর পেয়ে স্থানীয় লোকজনসহ বালিয়াকান্দি থেকে লোকজন সেখানে যায়। পুনরায় মামুন আসলে উত্তেজিত লোকজন তাকে গণপিটুনী দিয়ে স্কুল রুমে আটকে রাখে। থানা পুলিশকে খবর দিলে থানার এস,আই দিপন কুমার মন্ডল, এস,আই অঙ্কুর ভট্রাচার্য্য, এস,আই জাকির হোসেন, এস,আই নুর মোহাম্মদ,এস,আই বিল্লাল হোসেন, এ,এস,আই আজিজুর রহমান, এ,এস,আই সোহেল রানা, এ,এস,আই মনিরুজ্জামানসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা গিয়ে মামুন মোল্যাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সমিরন নাগ জানান, মাগুরা জেলার ভাটপাড়া গ্রামের ক্ষিতিশ চন্দ্র নাগের ছেলে সমিরন নাগ (২৪) ও তার স্ত্রী লক্ষি মহন্ত (১৮) অলংকারপুর গ্রামের ওলিয়ার বিশ্বাসের বাড়ীতে রবিবার রাত ১০টার দিকে বেড়াতে আসে। রাত ১২ টার দিকে মামুনের নেতৃত্বে ৪-৫জন ওই বাড়ীতে গিয়ে তাদের ডেকে তোলে। তাদের কাছ থেকে টাকা পয়সা ও একটি প্লাটিনা মোটর সাইকেল কেড়ে নিয়ে যায়। তাদেরকে জিম্মি করে রাখে। পরে পুলিশ তাদেরকেও উদ্ধার করে। বালিয়াকান্দি হাসপাতালে চিকিৎসা প্রদান করে। মঙ্গলবার সকালে তাকে চাঁদাবাজি মামলায় রাজবাড়ী আদালতে সোপর্দ করলে তাকে কারাগারে প্রেরন করে। তার গ্রেফতারে এলাকায় স্তস্থি ফিরে এসেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































