গোলাম মোস্তফা চৌধুরী রন্টুর বিদায় সংবর্ধনা –
- Update Time : ০৭:৫২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০
- / ৮০ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা চৌধুরী রন্টুর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে কলেজের শিক্ষক পরিষদে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার কর। অনুষ্ঠানে বক্তৃতা করেন, সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ নুরুজ্জামান, উপাধ্যক্ষ প্রফেসর একেএম ইকরামুল করিম, প্রফেসর ড. রেজা ইমাম, সহযোগী অধ্যাপক ড. সহযোগী অধ্যাপক মোঃ শওকত আলী মোল্লা, সহযোগী অধ্যাপক ইয়াহ্ ইয়া খান, সহযোগী অধ্যাপক শাহ নেওয়াজ পারভেজ, সহযোগী অধ্যাপক আব্দুল হামিদ খান, সহকারী অধ্যাপক আব্দুস সালাম মিয়া, সহকারী অধ্যাপক আব্দুর রশিদ মন্ডল, সহকারী অধ্যাপক সেলিনা আক্তার, প্রভাষক আহসান হাবিব, প্রভাষক আব্দুল্লাহীল হাসান, প্রভাষক আসাদুল ইসলাম, প্রভাষক কুদরতি গুল, মাজবাড়ী জাহানারা বেগম কলেজের সহকারী অধ্যাপক আলমগীর হোসেন মিয়া, কাজী হেদায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক নুরুদ্দিন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মর্তুজা আহম্মেদ শিমুল প্রমুখ। পরে গোলাম মোস্তফা চৌধুরী রন্টু এবং তার সহধর্মীনি ও জাতীয় মহিলা সংস্থা রাজবাড়ী শাখার চেয়ারম্যান তানিয়া সুলতানা কংকনের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয়। গোলাম মোস্তফা চৌধুরী রন্টু ১৯৮৯ সালে আদর্শ মহিলা কলেজে যোগদান করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































