খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির সহ-সভাপতি নির্বাচিত হলেন জিহাদুল কবির –
- Update Time : ০৮:৪২:৩১ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২০
- / ৯২ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতি (কেইউএএ) ১নং সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন, জিহাদুল কবির পিপিএম, বিপিএম। গত শুক্রবার ২৪ ঘন্টা সময় ব্যাপী অনলাইনে এ ভোট অনুষ্ঠিত হয়। ওই ভোটে ৯৩.৯ শতাংশ ভোট পেয়ে জিহাদুল কবির পিপিএম, বিপিএম নির্বাচিত হয়েছেন। জিহাদুল কবির পিপিএম খুলনা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৩ ব্যাচের প্রিয় মুখ ছিলেন। তিনি বর্তমানে বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের এডিশনাল ডিআইজি (ক্রইম)। সেই সাথে তিনি রাজবাড়ীর জনপ্রিয় সাবেক পুলিশ সুপার ছিলেন।
ওই নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন, মনিরুল ইসলাম তুহিন এবং সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন, ফজলে রেজা সুমন। খুলনা বিশ্ববিদ্যালয়ের তিন জন শিক্ষক এ নির্বাচন পরিচালনা করেন। তারা রাত ১২ টার দিকে এ নির্বাচনের ফলাফল ঘোষনা করেন।
নির্বাচনে বিজয়ী হবার পর জিহাদুল কবির পিপিএম, বিপিএম আজ শনিবার সন্ধ্যায় রাজবাড়ী বার্তা ডট কম কাছে প্রতিক্রিয়ায় ব্যক্ত করেন। । তিনি তাকে বিজয়ী করায়, সকল ভোটারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতি (কেইউএএ) উন্নয়নে সকল প্রকার কাজ করার প্রতিশ্রুত ব্যক্ত করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































