ক্যান্সার সোসাইটির সভা অনুষ্ঠিত, রাজবাড়ীতে দেয়া হবে কেমোথ্যারাপি –
- Update Time : ১১:০১:১১ অপরাহ্ন, শুক্রবার, ২ নভেম্বর ২০১৮
- / ৮৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
“আসুন, ক্যান্সারের বিরুদ্ধে লডি”- এ শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ী শিল্পকলা একাডেমীতে ক্যান্সার সোসাইটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেছেন, শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
আজ শুক্রবার রাতে ক্যান্সার সোসাইটি রাজবাড়ীর সভাপতি এ্যাডঃ দেবাহুতি চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, সংরক্ষিত মহিলা আসনের এমপি কামরুন নাহার চৌধুরী, জেলা প্রশাসক মোঃ শওকত আলী, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম, জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, সিভিল সার্জন ডাঃ রহিম বক্স, পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, রাজবাড়ীর কৃতিসন্তান ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগি অধ্যাপক ক্যান্সার বিশেষজ্ঞ রকিব উদ্দিন আহম্মেদ, ক্যান্সার সোসাইটি রাজবাড়ীর সাধারণ সম্পাদক আহম্মেদ নিজাম মন্টু। সভা পরিচালনা করেন, এ্যাডঃ শফিকুল আজম মামুন।
সভায় বলা হয়, ক্যান্সার সোসাইটি রাজবাড়ীর একটি ভাল উদ্যোগ গ্রহণ করেছে। এ উদ্যোগকে এগিয়ে নিতে হবে। সকলে সকলের স্থান থেকে এ সংগঠনকে সহযোগিতা করতে হবে। এই সংগঠনের মাধ্যমে ক্যান্সার রোগীরা উপকৃত হবে। সভায় আরো বলা হয়েছে, খুব শিঘ্রই ক্যান্সার রোগীদের কেমোখ্যারাপি দেয়ার ব্যবস্থা করা হবে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগি অধ্যাপক ক্যান্সার বিশেষজ্ঞ রকিব উদ্দিন আহম্মেদ রাজবাড়ীতে এসে কেমোথ্যারাপি দেবেন। এতে করে রাজবাড়ীর রোগীদের যাতায়াত ব্যয়টা বাঁচানো সম্ভব হবে। ফলে দরিদ্র পরিবারের রোগীরা খুবই উপকৃত হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































