কিডস্ স্বল্পতা, রাজবাড়ীতে ৩১ জন ডেঙ্গু রোগী শনাক্ত –
- Update Time : ১১:০৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০১৯
- / ৮১ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলায় আজ বৃহস্পতিবার পর্যন্ত ৩১ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। যদিও প্রায় এক সপ্তাহ পর গত বুধবার সরকারী ভাবে ডেঙ্গু পরীক্ষার কিডস্ রাজবাড়ী সিভিল সার্জনের কার্যালয়ে এসে পৌছায়। তবে মাত্র ১২০ টি কিডস্ পাঠানো হয়েছে। যা চাহিদার তুলনায় অপ্রতুল।
সিভিল সার্জন ফজলুর রহমান সরকার জানান, সরকারী হাসপাতাল গুলোতে ডেঙ্গু সনাক্ত করণ কিডস চলে এসেছে। গতকাল বৃহস্পতিবার থেকে বিনা মূল্যে ডেঙ্গু সনাক্তকরণের কাজ শুরু করা হয়েছে। তবে আক্রান্ত রোগীদের সকলেই শাররীক অসুস্থতা জনিত কারণে রাজধানী ঢাকা থেকে রাজবাড়ীর গ্রামের বাড়ী ফিরে আসেন এবং ওই সব রোগীদের পরীক্ষা-নিরিক্ষার পর ডেঙ্গুর ভাইরাস সনাক্ত করা হয়। যদিও ডেঙ্গু সনাক্ত হবার পর বেশিরভাগ রোগীই পুনরায় ঢাকায় ফিরে গেছেন। আবার কেউ কেউ নিজ বাড়ীতে অবস্থান করে চিকিৎসা সেবা নিচ্ছেন। তাছাড়া আক্রান্তদের মধ্যে গতকাল সদর হাসপাতালে ৫ জন চিকিৎসাধীন আছে।
রাজবাড়ী সদর হাসপাতালের তত্তাবধায়ক ডাঃ দীপক কুমার বিশ্বাস জানান, রাজবাড়ীতে ১২০টি কিডস্ স্বাস্থ্য বিভাগ থেকে পাঠানো হয়েছে। তার মধ্যে রাজবাড়ী সদর হাসপাতালের পাঠানো হয়েছে ৫০টি। যে কারণে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করা হচ্ছে। কিসড্ বেশি সরবরাহ আসলে তখন পরীক্ষার বিষয়টি ব্যাপক ভাবে করা সম্ভব হবে। তিনি আরো বলেন, হাসপাতালে মেডিসিন বিভাগে ডেঙ্গ রোগীদের জন্য একটি কর্ণার খোলা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































