এসপি’র তত্বাবধানে ১১ দিনেই ডাকাতির ঘটনা উদঘাটন –
- Update Time : ০৬:১২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০১৯
- / ৯৪ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম, পিপিএম-এর তত্বাবধানে মাত্র ১১ দিনের মধ্যে জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুরে আলোকদিয়া গ্রামে গৃহকর্তাদের জিম্মি করে সংঘঠিত ডাকাতির ঘটনা উদঘাটন করা সম্ভব হয়েছে। ওই ডাকাতির ঘটনায় পুলিশ দুই ডাকাতকে গ্রেফতার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন আজ বৃহস্পতিবার রাজবাড়ীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ১নং আমলী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্ধি প্রদান করেছেন। আর এই জবানবন্দি প্রদানের মাধ্যমেই ডাকাতির রহস্য এবং সংশ্লিষ্ঠ ডাকাতের সংখ্যা ও ডাকাতির মালামালের তথ্য উদঘাটন করা সম্ভব হলো।
আলোকদিয়া গ্রামের আব্দুল ওয়াহেদ মোল্যার ছেলে ও গৃহকর্তা আবু জাহিদ মোঃ আলী নুর জানান, গত ৩১ মার্চ রাত আড়াইটার দিকে বসতবাড়ীর জানালার গ্রীল ভেঙ্গে ৫-৬জনের মুখোশধারী ডাকাতদল অস্ত্রসস্ত্রসহ বাড়ীতে প্রবেশ করে। তার ও তার স্ত্রীকে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে ঘরের মালামাল তছনছ করে। ঘরে থাকা নগদ ৩লক্ষ ৫হাজার টাকা, ৬৫ হাজার টাকা মুল্যের দেড় ভরি ওজনের ১ জোড়া স্বর্ণের বালা, ১লক্ষ ১২ হাজার টাকা মুল্যের আড়াই ভরি ওজনের স্বর্ণের হাড়, ১৪ হাজার টাকা মুল্যের ৫ আনা ওজনের একটি স্বর্ণের আংটি, ৪৫ হাজার টাকা মুল্যের ১ভরি ওজনের একটি স্বর্ণের টিক, ২২হাজার টাকা মুল্যের আটআনা ওজনের জোড়া স্বর্ণের কানের দুল, ২২হাজার টাকা মুল্যের ৮আনা ওজনের একটি স্বর্ণের চেইন, ১৬ হাজার টাকা মুল্যের ৬আনা ওজনের একজোড়া স্বর্ণের দুল, ২হাজার টাকা মুল্যের ৩রথি ওজনের নাকপাশা, ১৭ হাজার টাকা মুল্যের একটি স্যামস্যাং জে-৫ মোবাইল, ১৬ হাজার টাকা মুল্যের একটি স্যাম্পনী ট্যাব মোবাইল, ১টি মানিব্যাগ ও ১৩শত টাকাসহ ৬লক্ষ ৫৫হাজার ৩শত টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার ফজলুল করিম, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা, পুলিশ পরিদর্শক (তদন্ত) ওবায়দুল হকসহ পুলিশ ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন। ১ এপ্রিল রাতে বালিয়াকান্দি থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও বালিয়াকান্দি থানার এস,আই অংকুর কুমার ভট্রাচার্য্য বলেন, এ মামলায় বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের আব্দুর রব মন্ডলের ছেলে রুবেল মন্ডল এবং ফরিদপুর কোতয়ালী থানার গোসা গোপালপুর গ্রামের রফিক মোল্যার ছেলে শহীদ মোল্যাকে গত বুধবার রাতে গ্রেফতার করা হয়। এদের মধ্যে গ্রেফতারকৃত শহীদ মোল্যা রাজবাড়ীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্ধি প্রদান করেছে। স্বীকারোক্তিতে শহীদ মোল্যা বলেছে, সেসহ তারা ৫জন ও অজ্ঞাতনামা আরো ৩জন মিলে ওই বাড়ীতে ডাকাতি করে। তবে তদন্তের স্বার্থে আর কিছু বলা যাচ্ছে না।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































