ইসলামিক ফাউন্ডেশন রাজবাড়ীর উপ-পরিচালক তোজাম্মেল হোসেনের ইন্তেকাল-
- Update Time : ০৮:৪০:২২ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০১৯
- / ১১৮ Time View

জাহাঙ্গীর হোসেন, রাজবাড়ী বার্তা ডট কম :
ইসলামিক ফাউন্ডেশন রাজবাড়ীর উপ-পরিচালক মোঃ তোজাম্মেল হোসেন (৫৯) ইন্তেকাল করেছেন। তিনি আজ রবিবার বেলা ১২টার দিকে রাজধানী ঢাকার ইউরো বাংলা হাসপাতালে ইন্তেকাল করেন।
ইসলামিক ফাউন্ডেশন রাজবাড়ীর ফিল্ড অফিসার ফিরোজ আল মামুন জানান, এক সপ্তাহ পূর্বে তার হার্ডে চারটা ব্লক ধরা পড়ে। ব্লক গুলো দুর করার জন্য পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী তাকে রাজধানী ঢাকার ইউরো বাংলা হাসপাতালে ভর্তি করা হয়। গত শনিবার বিকাল ৩টা থেকে রাত ৩টা পর্যন্ত ওই হাসপাতালে অপারেশন করা হয়। অপারেশনের পর চিকিৎসকরা জানিয়েছিলেন তার অপারেশন সাক্সেস হয়েছেন। সে সময়ই তাকে অপারেশন থিয়েটার থেকে হাসপাতালের আইসিইউতে রাখা হয়। সেখানে থাকা অবস্থায় আজ বেলা ১২টার দিকে প্রেসার ফল্ড করে তিনি মারা গেছেন বলে চিকিৎসকরা তার পরিবারের সদস্যদের অবহিত করে।আজ বিকালে তার মরদেহ ইউরো বাংলা হাসপাতাল থেকে গ্রামের বাড়ী খুলনার তুতপাড়ায় নিয়ে যাওয়া হয়। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছে। আগামী বছরের ১০ মার্চ তার চাকুরী থেকে অবসরে যাবার কথা ছিলো।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































