আফড়া ইসলামিয়া ছিদ্দিকীয়া আলীম মাদ্রাসার ৪র্থ তলা ভবনের ভিত্তি প্রস্থর উদ্বোধন-
- Update Time : ০৬:৩৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০১৯
- / ৭৯ Time View

সোহেল রানা, আবু সাঈদ, আবু সাঈদ, রাজবাড়ী বার্তা ডট কম :
ইভটিজিং, মাদক, নারী নির্যাতনসহ সব ধরণের অন্যায়কে আওয়ামীলীগ প্রশয় দেয় না। অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় এনে বিচার করা হচ্ছে। জনগণের মৌলিক অধিকার, মানবাধিকার ও আইনের শাসনকে সর্বাধিক গুরুত্ব দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার কাজ করছে। রুপকল্প-২০২১ ও রুপকল্প-২০৪১ বাস্তবায়নের মাধ্যমে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বির্নিমাণে আন্তরিকতার সাথে সকল নেতাকর্মী ও সকল শ্রেণী পেশার মানুষকে কাজ করতে হবে। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। রাজবাড়ীতেও স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, সড়ক, সেতু, কালভার্টসহ সকল প্রকার উন্নয়ন কর্মকান্ড সাধিত হচ্ছে। আশা করছি আগামী এক বছরের মধ্যে রাজবাড়ীতে কোন কাঁচা সড়ক থাকবে না। সোমবার সকালে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের আফড়া ইসলামিয়া ছিদ্দিকীয়া আলীম মাদ্রাসার ৪র্থ তলা ভবনের ভিত্তি প্রস্থর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী এসব কথা বলেন।
মাদ্রাসার সভাপতি মোঃ তানভীরুল ইসলাম হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, অগ্রণী ব্যাংক সিবিএ কেন্দ্রীয় কমিটির সভাপতি খন্দকার নজরুল ইসলাম মনি, জেলা পরিষদ সদস্য মোঃ আলাউদ্দিন শেখ, চন্দনী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আকরাম হোসেন, সাধারন সম্পাদক শেখ মোঃ আব্দুর রব, চন্দনী ইউনিয়নের চেয়ারম্যান একেএম সিরাজুল আলম চৌধুরী, খানগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আতাহার হোসেন তকদীর। স্বাগত বক্তৃতা করেন, মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ইমদাদুল ইসলাম।
এসময় মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক, খানগঞ্জ ও চন্দনী ইউনিয়নের বিভিন্ন শ্রেণীর নেতাকর্মী, অভিভাবকরা উপস্থিত ছিলেন। পরে আনুষ্ঠানিক ভাবে ২ কোটি ৯৩ লক্ষ ৪৪ হাজার ৯শত ৬১ টাকা ব্যয়ে মাদ্রাসার ৪র্থ তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর উদ্বোধন ও মোনাজাত ও দোয়া পরিচালনা করা হয়। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কারিগরি তত্বাবধায়নে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে মেসার্স রাজিন ইন্টারন্যাশনাল ( জেভি) নির্মাতা প্রতিষ্ঠান কাজটি করছেন।
প্রধান অতিথির বক্তৃতায় রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, আওয়ামীলীগ সরকার শিক্ষা ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়েছেন। মাদ্রাসার যেমন ৪র্থ তলা ভবন নির্মাণ হচ্ছে, তেমনি এখান থেকে যেন ভালো শিক্ষার্থী বের হয়। শিক্ষার মান যেন উন্নত হয়। শুধু ভবন হলেই হবে না শিক্ষার গুনগত মান বৃদ্ধি করতে হবে। কোন শিক্ষক, শিক্ষার্থী যদি অন্যায় করে তারাও ছাড় পাবে না। শিক্ষকদের লেখাপড়ার মান বৃদ্ধির জন্য কাজ করতে হবে। শেখ হাসিনার ঘোষিত ভিশন বাস্তবায়নে সকল শ্রেণী-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































