অটোরিকশার চার্জার বিস্ফোরণে বসত ঘরে আগুন, ৩ ছাগলসহ মালামাল ভস্মিভূত –
- Update Time : ০৯:১৫:৩২ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২০
- / ৮২ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
ব্যাটারী চালিত অটোরিকশায় চার্জে দিয়ে নিশ্চিন্ত মনে ঘুমিয়ে থাকাকালিন সময়ে হঠাৎ বিস্ফোরণের শব্দ, সাথে দাউ দাউ করে আগুন। মুহুর্তের মধ্যেই তা ছড়িয়ে যায় পুরো ঘরে। নিমিষেই অটোরিকশা, ৩টি ছাগল ও ঘরসহ মালামাল হয় ভস্মিভূত। তবে প্রাণে বেঁেচছে পরিবারের সকলে। গত শুক্রবার গভীর রাতে এমনি ভয়াবহ ঘটনা ঘটেছে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের কাঁচরন্দ গ্রামের মৃত সুলতান সরদারের ছেলে জাহাঙ্গীর সরদারের বাড়ীতে।
স্থানীয় ইউপি মেম্বার গোলাম মোস্তফা বাবু জানান, মা, স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ের সংসার জাহাঙ্গীর সরদারের। ইতোপূর্বে ময়দার মিলে কাজ করলেও নিজে স্বাবলম্বি হতে ধার দেনা করে একমাস আগে ১ লাখ ৮০ হাজার টাকা দিয়ে নতুন একটি ব্যাটারী চালিত অটোরিকশা কেনে জাহাঙ্গীর। ওই রিকশাটি কেনার পর তিনি নিজেই তা চালিয়ে জীবিকা নির্বাহ শুরু করেন। গত শুক্রবার রাতে বাড়ীতে ফিরে অটোরিকশাটি তিনি তার ঘরের একটি রুমে চার্জে লাগিয়ে রাখেন। সেই সাথে খাওয়া-দাওয়ার পর পুরো পরিবারের সদস্যরা ঘুমিয়ে পরেন। রাত সাড়ে ১২ টার দিকে হঠাৎ করেই বিকট শব্দে অটোরিকশাটির চার্জারের বিস্ফোরণ ঘটে। সেই সাথে আগুনের শিখা ছড়িয়ে পরে। এতে তাদের ঘুম ভেঙ্গে যায়। পরিবারের সদস্যরা ঘরের বাইরে বের হতে সর্মথ হলেও ভেতরে থাকা অটোরিকশা, ৩টি জীবন্ত ছাগল ও ঘরসহ মালামাল হয় ভস্মিভূত। সে সময় স্থানীয়রা এসে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে সব ছাই। পুরো পরিবার নিঃস্ব।
ইউপি চেয়ারম্যান শেখ মনিরুজ্জামান সালাম জানান, আজ শনিবার সকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেই সাথে পরিবারটিকে সহযোগিতার আস্বাসও দিয়েছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































