ব্রেকিং নিউজঃ
দৌলতদিয়ায় ফেরি থেকে পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে যাত্রী নিখোঁজ
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ১১:৩৩:২০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
- / ৪ Time View

রাজবাড়ী বার্তা ডট কম ঃ পাটুরিয়া থেকে দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসা কুমিল্লা ফেরি থেকে পদ্মা নদীতে ঝাপ দিয়ে নিখোঁজ হয়েছেন লাইজু নামের এক নারী যাত্রী ।
শনিবার (২৫ জুলাই) রাত পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিখোঁজ লাইজু ঢাকা কামরাঙ্গীর চর আশ্রাফাবাদ ঝাউচরের ফোরকান মিয়ার স্ত্রী।
কুমিল্লা ফেরির মাস্টার আব্দুস সাত্তার জানান, পাটুরিয়া ঘাট থেকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে ফেরিটি। মাঝ নদী পার হলে একটি লাল বয়া পার হবার পর ফেরির এক স্টাফ এসে জানান মোবাইলে কথা বলার পর এক নারী যাত্রী নদীতে লাফ দিয়েছে। সাথে সাথে ফেরি বন্ধ করে লাইট মেরে খোঁজাখুজি করেও কাউকে পান নাই। ওই মহিলা ফেরিতে একাই ছিল।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, এমন কোন তথ্য তার জানা নাই।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০
পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত্যায় অংশ নেয়া ৩ আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার
৩৩৮
ঈদ উপলক্ষে রাজবাড়ী ও গোয়ালন্দের দলীয় নেতাদের মাঝে ২৬ লাখ টাকা বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী
৪২৩
প্রথম আলো’র সাংবাদিকের মুক্তি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
৫০০
বালিয়াকান্দিতে মাধব বাহিনীর চাঁদাবাজির ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
৫৩২
বরাট দেওয়ান মোহাম্মদ ইসহাক হাফেজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
৬৩৬
চাঁদার দাবীতে গোয়ালন্দে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর, ছাত্রলীগ নেতা শরিফুল গ্রেপ্তার
৭৬৯
বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে দুর্ণীতি বন্ধ করা হলে উচ্চ মূল্য কিনতে হতো না – রাজবাড়ীতে রাশেদ খান মেনন
৮৭৭
মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে সোনাপুর বাজারের দু’ব্যবসায়ীর জরিমানা
১০৫১















































































































