রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজে বাংলা বিভাগের স্নাতক (সম্মান) শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
- Update Time : ১১:১৩:১৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
- / ৪ Time View

রাজবাড়ী বার্তা ডট কম ঃ
রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের বাংলা বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) সমাপন শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জুলাই) সকাল সাড়ে ১০টায় কলেজের বাংলা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজভী জামান।
বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আবু জিহাদ আনছারী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক পরিষদের সম্পাদক মো. মাসুদুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর রেজভী জামান বলেন, উচ্চশিক্ষার অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে হবে। তিনি শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে কর্মজীবনে সফল হওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি প্রফেসর মো. আবু জিহাদ আনছারী বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করে বলেন, শিক্ষা শুধু ডিগ্রি অর্জনের জন্য নয়, একজন আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলারও মাধ্যম।
অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ কলেজের অন্যান্য বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিদায়ী শিক্ষার্থীদের ফুল ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয় এবং তাদের সম্মানে সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়














































































































