চট্টগ্রামের বন্যার্তদের পাশে ত্রাণ নিয়ে রাজবাড়ী জেলা ছাত্রদল
- Update Time : ১০:২১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
- / ৭ Time View

রাজবাড়ী বার্তা ডট কম ঃ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যার্ত মানুষের সহায়তায় আশিক ফাউন্ডেশনের সহযোগিতায় ত্রাণসামগ্রী নিয়ে রওনা হয়েছেন রাজবাড়ী জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানের নেতৃত্বে একটি দল বন্যার্ত ২৫০ পরিবারের জন্য ১৯ ধরনের জরুরি পণ্য নিয়ে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করে।
এ সময় আরিফুল ইসলাম রোমান বলেন, বন্যার কারণে চট্টগ্রামের বাঁশখালী এলাকার অনেক মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। তাদের কষ্ট কিছুটা লাঘব করার উদ্দেশ্যেই আশিক ফাউন্ডেশনের সহযোগিতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, দুর্যোগের সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্ব। ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করা হবে।
ত্রাণসামগ্রীর মধ্যে বন্যার্ত পরিবারের প্রয়োজনীয় বিভিন্ন খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্য রয়েছে বলে জানা গেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































