রাজবাড়ী জেলা আ’লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর আজ জন্মদিন
- Update Time : ০৯:৪৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০২৩
- / ৭৮ Time View

রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী ইরাদত আলীর ৬৬তম জন্মদিনে সুস্থ্যস্থা কামনায় দোয়া চেয়েছেন এমপি কাজী কেরামত আলী সহ জেলা আ’লীগের নেতাকর্মীরা।
শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই নেতার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেঁক কাটা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কাজী ইরাদত আলীর বড় ভাই রাজবাড়ী-১ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী কেরামত আলী, ভাই কাজী পলাশ, জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল মোরশেদ আরুজ, পৌর মেয়র আলমগীর শেখ তিতু, জেলা আওয়ামী লীগ নেতা হেদায়েত আলী সোহরাব, আব্দুস সালাম মন্ডল, নুর মোহাম্মদ ভূইয়া, এ্যাডঃ সফিকুল হোসেন সফি, অরুপ দত্ত হলি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সফিকুল ইসলাম সফি, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম সোহাগ, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, সদর উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান শরীফ, সাধারন সম্পাদক শওকত হাসান, যুবলীগ নেতা নুরজ্জামান মিয়া সোহেল প্রমূখ।
এছাড়া জেলা আওয়ামী লীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কাজী কেরামত আলী বলেন, আমার ভাই কাজী ইরাদত দলের জন্য সব কিছু করেছেন। আজ সে অসুস্থ্য হয়ে চিকিৎসাধীন রয়েছে। সবাই তার জন্য দোয়া করবেন, ইরাদত যেনো দ্রুত সুস্থ্য হয়ে আবার ফিরে আসে। আগামী নির্বাচনে তার প্রয়োজন। কারণ সে দক্ষ একজন সংগঠক। এমপি বানানোর ক্ষেত্রে তার মতো কোন নেতা রাজবাড়ীতে নাই।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































