বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ রাজবাড়ী জেলা শাখার কমিটি ঘোষণা:সভাপতি জয়, সম্পাদক নাহিদ
- Update Time : ০৩:৩২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৯ জুলাই ২০২২
- / ৮৪ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ রাজবাড়ী জেলার শাখার সাংগঠনিক গতিশীলতা নিশ্চিত করার লক্ষে এক বছরের জন্য ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেছে। বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক মোঃ আল মামুন স্বাক্ষরিত এ কমিটি শুক্রবার ঘোষণা করা হয়।
কমিটি হলো, সভাপতি মোঃ জয় মিজি, সহ-সভাপতি সাব্বির আহম্মেদ আসাদ, মোঃ জাকির প্রামানিক, জাহাঙ্গীর খান, সাধারণ সম্পাদক মোঃ নাহিদ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সোয়েব হাসান প্রান্ত, মোঃ রকিবুল হাসান রকি, মোঃ শাহাদাত হোসেন ইমরান, মোঃ বিজয় শেখ, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম রানা, আব্দুল আলিম মোল্যা, মোঃ রফিকুল ইসলাম মৃধা, প্রচার সম্পাদক মোঃ সজিব মোল্যা।
এ কমিটি ঢাকা জেলা উত্তরের সভাপতি মুরাদ শেখের উপস্থিতিতে বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কার্য্যে পুষ্পমাল্য অর্পন করে।
কমিটি ঘোষণার প্রতিক্রিয়া জানিয়ে নবনির্বাচিত সভাপতি মোঃ জয় মিজি বলেন, বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ রাজবাড়ী জেলার শাখার সাংগঠনিক গতিশীলতা নিশ্চিত করার লক্ষে যে কমিটি ঘোষণা করা হয়েছে তার সঠিক বাস্তবায়ন সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরোও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাবো। সকল আন্দোলন সংগ্রামে আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































