মেহগনি বাগানে জুয়ার আসর, ৯৯৯-এ কল, গ্রেপ্তার ৬
- Update Time : ১০:২৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২
- / ৮৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
৯৯৯-এর কলের ভিত্তিতে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চরনারায়নপুর গ্রামের একটি মেগনি বাগানে অভিযান চালিয়ে ৬ জন জুয়ারুকে পুলিশ গ্রেপ্তার করেছে। সেই সাথে ঘটনাস্থল থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো, জেলা শহরের বিনোদপুর গ্রামের মৃত আইনউদ্দিন সিকদারের ছেলে মোঃ আজাহার (৪৫), একই গ্রামের মৃত সদু সরদারের ছেলে মোঃ সেলিম (৪৫), মৃত আহম্মদ হোসেনের ছেলে আনোয়ার হোসে (৫৪), সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বড় চর বেনিনগর গ্রামের আরব আলী কবিরাজের ছেলে ইন্তাজ (৩২), একই গ্রামের আনসার মন্ডলের ছেলে মোঃ রুস্তম মন্ডল (৩৭) ও কেসমত খার ছেলে মোঃ মাজেদ মিয়া (৩৩)।
জানাগেছে, গত বৃহস্পতিবার রাতে ৯৯৯-এর কলের ভিত্তিতে রাজবাড়ী থানার এসআই আবু তালেবের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বড় চর বেনিনগর গ্রামের আঃ সালামের ইটভাটা সংলগ্ন জনৈক আব্দুল মজিদের মেহগনি বাগানে অভিযান পরিচালনা করেন। সে সময় দুই বান্ডিল তাস ও নগদ ২ হাজার ৭শত ৮০ টাকা উদ্ধার করার পাশাপাশি জুয়া খেলারত অবস্থায় ওই ৬ জনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় তিনি বাদী হয়ে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































