বর্ণাঢ্য আয়োজনে ‘স্বপ্নের রাজবাড়ী’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত –
- Update Time : ০৭:২৮:০৫ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১
- / ৮৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
“আমরা গড়বো রাজবাড়ী”- এ শ্লোগানকে সামনে রেখে নিরলশভাবে কাজ করে চলছে মানবিক সংগঠন “স্বপ্নের রাজবাড়ী”। হাটিহাটি পা পা করে এ সংগঠনটি পার করলো তিনটি বছর। এরই মাঝে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক প্রতিষ্ঠানটি হয়েছে নিবন্ধিত। বৃদ্ধি পাবে আরো কাজের গতি।
যার অংশ হিসেবে রবিবার সন্ধ্যায় জেলা শহরের স্বপ্নের রাজবাড়ী’র কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভা অনুুষ্ঠিত হয়েছে।
স্বপ্নের রাজবাড়ী’র চেয়ারম্যান কানিজ ফাতেমা চৈতীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সংগঠনের সহ-সভাপতি নাহিদা ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্যরা বক্তৃতা করেন।
অনুষ্ঠানে সাধারণ সদস্য জাহিদ হাসান শোভন, জাহিদুল ইসলাম, আবু বক্কার সিদ্দিক রুবেল, মোহাম্মদ আবু বক্কার, আজিজুল মন্ডল, মুক্তা খাতুন, টুম্পা আক্তারসহ অন্যান্য উপস্থিত ছিলেন।
সভায় স্বপ্নের রাজবাড়ী’র চেয়ারম্যান কানিজ ফাতেমা চৈতী বলেন, রাজবাড়ী জেলা সদর ও গোয়ালন্দ উপজেলার ১৮টি ইউনিয়নে নানা ধরণের জনমুখি কাজ সম্পাদন, ভালো ফলাফলে আগ্রহি শিক্ষার্থীদের পড়াশোনায় সহযোগিতা করাসহ বিভিন্ন রকম কাজের উদ্যোগ নেয়া হয়েছে। যে সব কাজ দ্রুত সময়ের মধ্যেই শুরু করা হবে। একই সাথে তিনি স্বপ্নের বাজবাড়ী’র নিবন্ধন দেয়ায় সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তাসহ সংশ্লিষ্ঠদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়




































































































