স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ ঘোষণার দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন কর্মসূচী পালন-
- Update Time : ০৮:৩৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১
- / ৯৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিষ্ট্রেশন প্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ ঘোষণার দাবিতে মানববন্ধন (৩০/৩৫) কর্মসূচী পালন করা হয়েছে। রবিবার দুপুরে রাজবাড়ীর জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে ওই কর্মসূচী পালন করা হয়।
ওই কর্মসূচীতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি রাজবাড়ী জেলা শাখার সভাপতি মোঃ আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোলায়মান বিশ্বাস, কোষাধক্ষ্য মোঃ আসাদ হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রাইমারি ন্যায় সকল স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা মুজিব বর্ষ উপলক্ষে জাতীয়করণের ঘোষণা দিতে হবে, কোড বিহীন মাদ্রাসাগুলো বোর্ড কর্তৃক কোড নম্বর অন্তর্ভুক্তকরণ করতে হবে, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার নীতিমালা ২০১৮ সংশোধন করে আলিম শিক্ষক ১ জনের পরিবর্তে এইচএসসি পাস ১ জন অন্তর্ভুক্ত, প্রাইমারি ন্যায় স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা অফিস সহকারী নিয়োগসহ ৭ দফা দাবি পেশ করেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































