কালুখালীতে ভাতিজাকে কুপিয়ে হত্যার ৭ বছর পর চাচার যাবজ্জীবন কারাদন্ড –
- Update Time : ১১:১৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১
- / ৪৫ Time View
একেএম নুরুন্নবী শাহিন, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের হাটমদাপুরের ব্রিগোপালপুর গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে নবম শ্রেণীতে পড়–য়া ভাতিজা জনি মোল্লা (১৪) কে কুপিয়ে হত্যার দীর্ঘ ৭ বছর পর আদালত চাচা নাজমুল ইসলাম মোল্লা (৫৫) কে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে। মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিলুফার সুলতানা এ রায় প্রদান করেন।
জানাগেছে, ব্রিগোপালপুর গ্রামের অসুস্থ বৃদ্ধ আবুল হোসেন মোল্লার ছেলে সাইফুল ইসলামের সাথে বেশ কিছু দিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে তার ভাই নাজমুল ইসলাম মোল্লার। ওই বিরোধের জের ধরে ২০১৩ সালের ১৩ নভেম্বর সকাল সাত টার দিকে একই বাড়ীর মধ্যে অবস্থান করা দুই ভাইয়ের পরিবারের সদস্যদের ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে নাজমুল ইসলাম ধারালো অস্ত্র নিয়ে এবং তার ছেলে শাহিন মোল্লা ও শাহিনের মা সাহিদা বেগম লাঠি নিয়ে সাইফুল ইসলামের পরিবারের সদস্যদের উপর হামলা চালায়। ধারালো অস্ত্র ও লাঠিশোঠার আঘাতে সাইফুল ইসলাম (৪৫), তার ছেলে ও স্থানীয় গোপালপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র জনি মোল্লা (১৪), জনির মা কোবেরা বেগম (৪০) ও সংঘর্ষ ঠেকাতে আসা জনির অপর চাচা জামাল মোল্লার ছেলে ও একই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র রনি মোল্লা (১৩) গুরুতর আহত হয়। আহতদের সে সময়ই রাজবাড়ী হাসপাতালে এনে ভর্তি করা হয়। তবে কিছু সময় পর জনি মোল্লা মারা যায় এবং আশংঙ্কা জনক অবস্থায় সাইফুল ইসলাম ও রনি মোল্লাকে ফরিদপুর হাসপাতলে রেফার্ড করা হয়। ওই ঘটনায় নিহত জনি মোল্লার মামা আসাদুজ্জামান বাদী হয়ে কালুখালী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় জনির চাচা নাজমুল ইসলাম মোল্লা, নাজমুলের ছেলে শাহিন মোল্লা, নাজমুলের স্ত্রী শাহিদা খাতুন এবং স্বজন আমিরুলকে আসামি করা হয়।
রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডঃ উজির আলী শেখ রাজবাড়ী বার্তা ডট কমকে বলেন, দীর্ঘ স্বাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আদালত নাজমুল ইসলাম মোল্লা কে যাবজ্জীবন কারাদন্ড এবং নাজমুলের স্ত্রী শাহিদা খাতুনকে খালাস প্রদান করেন। অপর দুই আসামির শিশু আদালতে বিচার কাজ অব্যাহত আছে। কারাদন্ড প্রদান শেষে নাজমুলকে জেলা কারাগারে পাঠানো হয়।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































