জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে বাণিবহতে গৃহবধুকে কুপিয়ে জখম –
- Update Time : ০৮:১৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০
- / ৮৪ Time View
রাজবাড়ী বার্তা :
জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে রাজবাড়ী সদর উপজেলার বাণিবহ ইউনিয়নের মহিষবাতান গ্রামে হোসনেয়ারা বেগম (৩৫) নামে এক গৃহবধুকে কুপিয়ে জখম করা হয়েছে। তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় হোসনেয়ারার স্বামী আনোয়ার হোসেন বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছে। অভিযোগটি রাজবাড়ী থানার এসআই বোরহান উদ্দিন তদন্ত করছেন।
অভিযোগে সদর উপজেলার বাণিবহ ইউনিয়নের মহিষবাতান গ্রামের আজগর ভুইয়ার ছেলে কুরবান ভুইয়া, মৃত কাদের ভুইয়ার ছেলে আজগর ভুইয়া ও আমজাদ ভুইয়া এবং আমজাদ ভুইয়ার ছেলে হাসান ভুইয়াকে বিবাদী করা হয়েছে।
আহত হোসনেয়ারার স্বামী আনোয়ার হোসেন বলেন, বিবাদীদের সাথে তাদের জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে। ওই বিরোধের জের ধরে গত ৯ নভেম্বর দুপুরে বিবাদীরা তাদের বাড়ীতে অনধিকার প্রবেশ এবং তাদের অকথ্য ভাষায় গালাগাল করে। তিনি নিষেধ করলে তারা তাকে মারপিট করে। সে সময় তার স্ত্রী হোসনেয়ারা বেগম তাকে ঠেকাতে এলে বিবাদীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করে। এতে তার স্ত্রীর দুই হাতের তালু জখম হয়। তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে বিবাদীরা চলে যায়। পরে হোসনেয়ারা বেগমকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসা হয়। তার দুই হাতে ১৪টি সেলাই দেয়া হয়। বর্তমানে তিনি সদর হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































