রাজবাড়ী হরিতলা মন্দির কমিটির সত্তরোর্দ্ধ ৭৭জন বয়স্ককে সম্মাননা প্রদান –
- Update Time : ০৯:০৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০
- / ৫৭ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা :
রাজবাড়ীতে হরিতলা মন্দির কমিটির সত্তরোর্দ্ধ সাধারন সদস্যসহ ৭৭ জন বয়স্ক নারী-পুরুষকে সম্মাননা প্রদান করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে হরিতলা সার্বজনীন মন্দির কমিটির আয়োজনে এ সম্মাননা দেয়া হয়।
এতে হরিতলা মন্দির কমিটির সভাপতি গনেশ মিত্র’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা হিন্দু বৈধ্য ঐক্য পরিষদের সভাপতিে ্যাডঃ গনেশ নারায়ন চৌধুরী, জেলা ক্যান্সার সোসাইটির সভাপতি দেবাহুতি চক্রবর্তী, রাজবাড়ী পৌরসভার প্যানেল মেয়র নির্মল কৃষ্ন চক্রবর্তী শেখর, হরিতলা মন্দির কমিটির প্রাক্তন সভাপতি স্বপন কুমার সম, সাংবাদিক আবু মুসা বিশ্বাস প্রমূখ।
এ সময় প্রধান অতিথি কাজী কেরামত আলী মন্দিরের অব-কাঠামোগত উন্নয়নের জন্য ৫ লক্ষ টাকা দেবার প্রতিশ্রুতি দেন।
প্রধান অতিথি কাজী কেরামত আলী বলেন, বয়স্ক ব্যক্তিদের তিনি সব সময় সন্মান করেন এবং সন্মান করার চেষ্টা করেন। হরিতলা মন্দির কমিটি আজ বয়স্ক ব্যক্তিদের যে সন্মান জানালো, তা নিঃসন্দেহে ভাল কাজ। বয়স্কদের সন্মান করলে তারা খুশি হয়। সবার মধ্যে ধর্ম নিরপেক্ষতা নিয়ে কাজ করা উচিত। বর্তমান সরকার ধর্ম নিরপেক্ষ সরকার। যে কারণে বাংলাদেশে সব ধর্মের মানুষ সুখে শান্তিতে বসবাস করছে। কাউকে সন্মান করলে সন্মান পাওয়া যায়, এটা আমাদের সবার মনে রাখা উচিত বলেও তিনি জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়








































































































