হিমালয় পাদদেশের ভারী বৃষ্টির প্রভাবে রাজবাড়ীর পদ্মায় পানি বৃদ্ধি: বন্যার পানি নামতে আরও ক’দিন লাগতে পারে!-
- Update Time : ১১:২১:০৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০
- / ৫৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে আজও পদ্মা নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় পদ্মার নদীর পানি ১০ সেঃমিঃ বৃদ্ধি পেয়ে জেলার নিম্মাঞ্চলের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বর্তমানে পদ্মা নদীর পানি বিপদ সিমার ১শ ৫সেমিঃ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানান রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ড।
এদিকে পদ্মার নদী পানি বৃদ্ধি পাওয়া গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ও দৌলতদিয়া ইউনিয়নের বেশির ভাগ গ্রামগুলো পানি বন্ধী হয়ে পড়েছে। তলিয়ে গেছে ফসলি জমি। পরিবারের লোকজন ও গবাদি পশু নিয়ে চরম দুর্ভোগে রয়েছে অনেকে। তবে পর্যপ্ত পরিমান সাহয্য সহযোগিতা পায়নি পানি বন্ধী মানুষগুলো।
পানি সম্পদ মন্ত্রনালয় এবং পানি উন্নয়ন বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে; হিমালয়ের পাদদেশ অঞ্চলে চারদিনে ৯শ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ায় দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। আর এর কারণেই রাজবাড়ী, ঢাকা,মুন্সীগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও চাঁদপুর জেলার নিম্নাঞ্চলে বন্যা পরস্থিতির সৃষ্টি হয়েছে ।
এ বন্যা পরিস্থিতি আরো দুই-তিন দিন অব্যাহত থাকবে। তাছাড়া আগামী সপ্তাহের ২১ জুলাই, ভারতের, আসাম, হিমালয়, পশ্চিমবঙ্গ, উত্তর ভারতে চারদিনে আবার ৪০০ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল, মধ্যাঞ্চলে একই ধরনের বন্যার আশঙ্কা রয়েছে।
সামগ্রিক অবস্থায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সার্বক্ষনিক ভাবে সকল বন্যা নিয়ন্ত্রণ বাঁধের নজরদারি করছে। যে কোন পরিস্থিতি তাৎক্ষণিকভাবে মোকাবেলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে মাঠে প্রস্তুত রয়েছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































