ইবি’র ছাত্র সাদিকুলের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন –
- Update Time : ১১:০৯:১২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২০
- / ৮১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামি বিশ্ববিদ্যালয় শাখার সাধারন সম্পাদক সাদিকুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলা শাখার আয়োজনে এ মানবন্ধন পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলা শাখার সভাপতি আব্দুল হালিম বাবু, সাধারন সম্পাদক কাউসার আহমেদ রিপন, জেলা সিপিরি সদস্য ধীরেন্দ্রণাথ দাস।
সে সময় বক্তরা, সাদিকুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি করেন। এই সাথে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এছাড়া ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, সকল নাগরিকদের চিকিৎসা সেবা নিশ্চিত করাসহ দেশের বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বিভাগ ও রাজবাড়ী সদর হাসপাতালের অক্সিজেন সিলিন্ডার নিয়ে সমালোচনা করেন।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































