দৌলতদিয়ায় লোকমান হোসেন মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম ধাপে ত্রাণ বিতরণ –
- Update Time : ০৯:০৯:১৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০
- / ৭৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লোকমান হোসেন। তার নামে প্রতিষ্ঠিত লোকমান হোসেন মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে গত শুক্রবার দৌলতদিয়া ইউনিক হ্যাচারী প্রঙ্গনে পঞ্চম ধাপের ত্রাণ বিতরণী কার্যক্রম সম্পূর্ণ হয়েছে।
এ বিরতণী অনুষ্ঠানে ফাউন্ডেশনের সভাপতি ও লোকমান হোসেনের চেয়ারম্যানের ভাতিজা আলহাজ্ব আব্দুর রাজ্জাক মিয়া, লোকমান চেয়ারম্যানের নাতি ও সহকারী সেক্রেটারি সাইদুর রহমান মুকুল, লোকমান হোসেনের চেয়ারম্যানের কন্যা ও কল্যানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জুমান আরা, লোকমান হোসেনের চেয়ারম্যানের ভাতিজা আব্দুর আজিজ মন্ডলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আঞ্জুমান আরা জানান, ১৯৮৫ সালে তার বাবা দৌলতদিয়া ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। তার সময়ই দৌলতদিয়া ফেরী ঘাটের প্রতিষ্ঠিত হয়। তিনি দৌলতদিয়া মডেল হাইস্কুলেরও প্রতিষ্ঠাতা ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































