বরুণ চন্দ্র দাস ও ভক্তি চ্যাটার্জির মৃত্যু বার্ষিকী উপলক্ষে কালুখালীতে খাদ্য বিতরণ –
- Update Time : ০৮:১৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০
- / ১০২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ডাঃ সমীর কুমার দাসের বাবা বরুণ চন্দ্র দাস-এর ৪৩ তম মৃত্যু বার্ষিকী এবং তার প্রায়ত সহধর্মিণী ভক্তি চ্যাটার্জির ২২ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে ডাঃ সমীর কুমার দাসের গ্রামের বাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়ায় দুই শতজন দরিদ্র মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী তুলে দেন তার মা লক্ষী রানী দাস।
ডাঃ সমীর কুমার দাস ছাড়াও এ বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সম্পাদক স্বপন কুমার দাস, রাজবাড়ী সদর উপজেলা শাখার সভাপতি অরুণ কুমার সরকার, রাজবাড়ী পৌর কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক তন্ময় দাস, সজল দাস ও কালুখালী উপজেলা পূজা উদযাপন পরিষদ এর সভাপতি রনোজয় বসু, সাধারণ সম্পাদক যাদব দত্তসহ অন্যান্যরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































