হত্যার পর নারীর লাশ দূর্বৃত্তরা ফেলে রেখে গেলো কালুখালীর পদ্মার চরে –
- Update Time : ১০:৩৭:৫১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০
- / ৮৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর কালুখালী উপজেলার পদ্মা নদীর চর থেকে অজ্ঞাত (৪০) পরিচয়ের এক নারীর মরদেহ পুলিশ উদ্ধার করেছে। দূর্বৃত্তরা ওই নারীর ডান চোখ তুলো শ^াসারোধে হত্যার করেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হয়েছে।
কালুখালী থানার ওসি কামরুল হাসান জানান. বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জেলার কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের কালুখালী গ্রামের জনৈক বিল্লাল মেম্বারের বাড়ীর অদুরে পদ্মা নদীর চরের ইউনুস মন্ডলের ভুট্টা ক্ষেতের মধ্যে থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল রিপোর্ট তৈরী কালে দেখাযায় ওই নারীর ডান চোখ রক্তাক্ত জখম, গলায় দাগও আছে। ধারনা করা হচ্ছে ওই নারীকে দুরে কোথায় হত্যার পর মরদেহ এই ভুট্টা ক্ষেতে ফেলে রেখে গেছে দূর্বৃত্তরা। মরদেহটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর বলা সম্ভব হবে ওই নারীকে কিভাবে হত্যা করা হয়েছে। তবে বিকাল পর্যন্ত তার পরিচয় উদ্ধার করা সম্ভব হয়নি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































