অতিরিক্ত ডিআইজি জিহাদুল কবিরের উদ্যোগে রাজবাড়ীর পুলিশ ও সাংবাদিকদের মাঝে পিপিই বিতরণ –
- Update Time : ০৯:২৩:২৬ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০
- / ৮৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জিহাদুল কবির পিপিএম-এর উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে সর্বাক্ষণিক মাঠে থাকতে রাজবাড়ীর জেলা পুলিশ ও জেলায় কর্মরত সাংবাদিকদের মাঝে পিপিই বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে রাজবাড়ীর পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম সকালের হাতে পিপিই তুলে দেন।
সে সময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ফজলুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ শরিফ উজ জ্জামান সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেই সাথে পিপিই পাওয়ায় অতিরিক্ত ডিআইজি জিহাদুল কবির পিপিএম-এর প্রতি সকলেই কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দেশের ব্যাস্ততম গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় পরিদর্শনকালে স্ব উদ্যোগে রাজবাড়ীতে পিপিই পাঠানোর ঘোষনা দেন অতিরিক্ত ডিআইজি জিহাদুল কবির এবং তিনি ঢাকায় ফিরে গিয়েই পিপিই গুলো পাঠিয়ে দেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































