মানবতার কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা অতিরিক্ত সচিব সাইফুল ইসলামের বই-এর মোড়ক উন্মোচন-
- Update Time : ০৮:২৪:২৬ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০
- / ৯০ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং ডেসকো’র এক্সিকিউটিভ ডিরেক্টর (অর্থ) ও মানবতার কল্যাণ ফাউন্ডশনের অন্যতম উপদেষ্টা সাইফুল ইসলাম- এর প্রথম কবিতা সংকলন ‘কপোতাক্ষীর সাথে আধেক প্রেম’ গ্রন্থের মোড়ক উন্মোচন হলো অমর একুশে গ্রন্থমেলা ২০২০ এর ষষ্ঠ দিন ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কবি কামাল নাসের চৌধুরী; মুখ্য সমম্বায়ক বঙ্গবন্ধু জন্মশতবর্ষ, অতিরিক্ত সচিব মেজবাহ, রাজবাড়ীর সাবেক জেলা প্রশাসক ও অতিরিক্ত সচিব হাসানুজ্জামান কল্লোল, যুগ্নসচিব মাসুদ চৌধুরি, মানবতার কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিএম সৈকতসহ মানবতার কল্যাণ ফাউন্ডেশনের অন্যান্য সদস্য এবং কবির পরিবারের সদস্যদেররা। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন, মানবতার কল্যাণ ফাউন্ডেশন রাজবাড়ী শাখার সভাপতি ও টিভি অভিনেত্রী আজরা জেবিন তুলি। প্রচ্ছদ ও অলংকরণ করেছেন আমিনুুল ইসলাম তুহিন। বইটি প্রকাশ করেছে অভিযান প্রকাশনী, স্টল নং ৪৮৬ (সোহরাওয়ার্দী উদ্যান)। তিনি লেখালেখি করেন ইসলাম সাইফুল নামে।
তার জন্ম ৩১ ডিসেম্বর ১৯৬৪, কিশোরগঞ্জে। পৈত্রিক নিবাস নরসিংদী জেলার মনোহরদী উপজেলার ডোমনমারা গ্রামে। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে কৃষি’তে স্নাতক এবং সিভিল সার্ভিস কলেজ থেকে এম.পি.এ. ডিগ্রি অর্জন করেন। তিনি ছাত্র জীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত। কলেজ ছাত্র সংসদের নির্বাচিত বার্ষিকী সম্পাদক ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এর নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। ১১তম বিসিএস এর মাধ্যমে তিনি সরকারি চাকরিতে প্রবেশ করেন।
লেখালেখির শুরু কলেজ থেকেই। মূলতঃ সখের বসেই কবিতা লিখে চলেছেন নিয়মিত। তার কবিতার মূল উপজীব্য ভালোবাসা । তিনি লেখালেখির পাশাপাশি অভিনয় করতেও ভালোবাসেন।
৬ ভাই বোনের মধ্যে তিনি সর্বকনিষ্ঠ। তার সহধর্মিনী নুসরাত সুলতানা, ছেলে আজফার আবদুল্লাহ আহবাব দীপ এবং মেয়ে সুমাইয়া নওরিন দ্যুতি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































