লিয়াকত আহবায়ক, দুলাল সদস্য সচিব- রাজবাড়ী জেলা বিএনপি’র আহবায়ক কমিটি ঘোষনা –
- Update Time : ০৬:১৯:৪০ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০১৯
- / ৮৮ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা বিএনপি’র ৪৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। এতে জেলা বিএনপি’র সহ-সভাপতি এ্যাডভোকেট লিয়াকত আলীকে আহ্বায়ক এবং রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি ও জেলা শহরের ডাঃ আবুল হোসেন কলেজের অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলালকে সদস্য সচিব করা হয়েছে। রাজবাড়ী জেলা বিএনপি’র সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এ সংবাদের সত্যতা স্বীকার করেছেন।
আজ সোমবার বিএনপির কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক মোঃ তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রাজবাড়ী জেলা বিএনপি’র ৪৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।
জেলা বিএনপি’র নব ঘোষিত আহবায়ক এ্যাডভোকেট লিয়াকত আলী জানান, দুই বছর আগে সর্বশেষ জেলা কমিটি ঘোষনা করা হয়েছিলো। দুই বছর মেয়েদী ওই কমিটির মেয়াদ আগামী ডিসেম্বর মাসে শেষ হবে। যে কারণে কেন্দ্র থেকে এ আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। ওই কমিটির সভাপতি ছিলেন, আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং সাধারণ সম্পাদক ছিলেন, হারুন অর রশিদ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































