ধর্ষণে প্রতিবন্ধী হলো গর্ভবতী, মামলা দায়ের –
- Update Time : ০৮:৪৩:০৪ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০১৯
- / ১০৪ Time View

সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে এক প্রতিবন্ধী (২৫) কে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে।
বৃহস্পতিবার রাতে থানায় আলমগীর শেখ (৩৫) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ধর্ষিতার ভাই। সে উপজেলার ইসলামপুর ইউনিয়নের হুলাইল গ্রামের মৃত সোনা মিয়া ওরফে রশিদ মাস্টারের ছেলে।
মামলা সুত্রেজানাগেছে, একজন প্রতিবন্ধীকে ৬ মাস ধরে আলমগীর শেখ কু-প্রস্তাব দিয়ে আসছিল। গত ২৫ অক্টোবর রাতে আলমগীর জোড় করে ওই প্রতিবন্ধিকে ধর্ষণ করলে সে চিৎকার করে। তার চিৎকারে বাড়ীর লোকজন ও প্রতিবেশিরা দৌড়ে এগিয়ে গিয়ে হাতেনাতে ধরে ফেলে।
স্থানীয়রা আপোষ- মিমাংসার কথা বলে ধর্ষককে নিয়ে যায়। তারপর আর কোন আপোষ-মিমাংসা করেনি। ধর্ষিতা অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে সে গর্ভাবতী বলে জানান।
বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম আজমল হুদা বলেন, প্রতিবন্ধিকে ধর্ষনের অভিযোগে মামলা দায়ের হয়েছে। আসামীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আশা করছি দ্রুতই তাকে গ্রেফতার করা সম্ভব হবে।
ধর্ষিতাকে মেডিকেল ও ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেওয়ার জন্য শুক্রবার সকালে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































