মানবতার কল্যাণ ফাউন্ডেশন রাজবাড়ী জেলা শাখার আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত –
- Update Time : ০৮:৩৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০১৯
- / ৭৯ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
মানবতার কল্যাণ ফাউন্ডেশন রাজবাড়ী জেলা শাখার আহবায়ক কমিটির সভা আজ বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে।
জেলা শহরের রাজবাড়ী বার্তা ডট কম -এর কার্যালয়ে অনুষ্ঠিত হয় এ সভা। সভায় সভাপতিত্বে করেন, মানবতার কল্যাণ ফাউন্ডেশন রাজবাড়ী জেলা শাখার আহবায়ক এবং অভিনেত্রী আজরা জেবিন তুলি। সভায় আহবায়ক কমিটির সদস্য ও বাংলাদেশ রেলওয়ের সাবেক কর্মকর্তা মৃধা ওয়াজেদ আলী, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুর রশিদ মন্ডল, রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আব্দুল হামিদ, রাজবাড়ী রিপোটার্স ক্লাবের সভাপতি লিটন চক্রবর্তী, রাজবাড়ী প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও রাজবাড়ী বার্তা ডট কম সম্পাদক জাহাঙ্গীর হোসেন, কবি নেহাল আহম্মেদ, সাংবাদিক ইমরান হোসেন মনিম, শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গুলশান আরা মোস্তফা, মোঃ নুর উদ্দিন রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় মানবতার কল্যাণ ফাউন্ডেশনের কার্যক্রম রাজবাড়ী জেলায় আরো বেগবান করাসহ সংগঠনের উন্নয়নে সম্মিলিত ভাবে কাজ করার কথা বলা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































