সভাপতি সালাম ও সম্পাদক টুকু, রাজবাড়ীর মিজানপুর ইউপি আ: লীগের কাউন্সিল অনুষ্ঠিত –
- Update Time : ০৭:০৩:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০১৯
- / ৭৮ Time View

রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে একাধিক প্রার্থী থাকলেও সম্মেলনে দুই প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেওয়ায় একক প্রার্থী হিসেবে আব্দুস সালাম বিশ্বাস সভাপতি এবং একক প্রার্থী হিসেবে আমিনউদ্দিন আহমেদ টুকু সাধারন সম্পাদক নির্বাচিত হন।
আজ শুক্রবার বিকালে মিজানপুরের সূর্য্যনগর দ্বি-মুখি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিল অধিবেশনের প্রথম পর্বের আলোচনা সভায় মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, সাংগঠনিক সম্পাদক অসীম কুমার পাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাডঃ সফিকুল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ রমজান আলী খান, সাধারন সম্পাদক শেখ মোঃ ওহিদুজ্জামান, জেলা যুব মহিলা লীগের সভাপতি মীর মাহফুজা খাতুন মলি প্রমূখ।
সভা শেষে ইউনিয়ন আওয়ামী লীগের সকল পদ বিল্লুপ্ত ঘোষনা করা হয়। অধিবেশনের দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ রমজান আলী খান।
প্রথম পর্বের সভায় সভাপতি প্রার্থী এনায়েতুল হাসনাইন রওশন ও আতিয়ার রহমান তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেন। যে কারণে সভাপতি পদে একক প্রার্থী আব্দুস সালম বিশ্বাস ও সাধারন সম্পাদক পদে আমিনউদ্দিন আহমেদ টুকু নির্বাচিত হন।
কাউন্সিল সভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত এতে ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































