মা ইলিশসহ রাজবাড়ী জেলা মৎস্য অফিসের ২ কর্মচারী আটক –
- Update Time : ০৯:৩০:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০১৯
- / ৮৬ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বহন করে নিয়ে যাবার অপরাধে রাজবাড়ী জেলা মৎস্য অফিসের দুই জন কর্মচারীকে পুলিশ আটক করেছে।
জেলা গোয়েন্দ শাখার পুলিশ পরিদর্শক জিয়ারুল ইসলাম জানান, আজ বুধবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার গোদার বাজার ঘাট সংলগ্ন ধুনচী ঈদগাহ ময়দানের সামনের থেকে স্থানীয় বাসিন্দারী ওই দুই কর্মচারীকে মা ইলিশ মাছসহ আটক করে। খবর পেয়ে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আট কেজি মা ইলিশ উদ্ধার করার পাশাপাশি ওই দুই জন কর্মচারীকে আটক করে রাজবাড়ীথানায় সোপর্দ করেন।
আটককৃতরা হলেন, জেলা মৎস্য অফিসের অফিস সহায়ক (পিয়ন) ও জেলার পাংশার বয়রাট গ্রামের মৃত মোকবুল হোসেনের ছেলে সরোয়ার হোসেন (৫৪) এবং জেলা মৎস্য অফিসের গার্ড ও চুয়াডাঙ্গা জেলার জগন্নাথপুর এলাকার গনেশ চন্দ্র দাসের ছেলে অসীম কুমার দাস (৪০)।
রাজবাড়ী সদর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, ডিবি পুলিশ সদস্যরা মা ইলিশ মাছসহ মৎস্য অফিসের দুই জন কর্মচারীকে আটক করে তাদের কাছে দিয়েছেন। আটককৃতদের বিরুদ্ধে উদ্ধর্তন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
জেলা মৎস্য কর্মকর্তা মোহাঃ মজিনুর রহমান জানান, তার অফিসের কর্মচারীরা এমন কান্ড ঘটাবে তা তিনি ভাবতেও পারছেন না। তারপরও তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































