বর্ণাঢ্য আয়োজনে ক্যান্সার সোসাইটি রাজবাড়ী’র প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন –
- Update Time : ০৯:৩৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯
- / ৯০ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ক্যান্সার সোসাইটি রাজবাড়ী -এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজবাড়ী পৌরসভা চত্বরে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে পৌরসভা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সংগঠনের সভাপতি এ্যাডঃ দেবাহুতি চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, কমিউনিটি হেল্থ ক্লিনিক বাংলাদেশ-এর ভাইস চেয়ারম্যান ডাঃ মাখদুমা নার্গিস রতœা। বিশেষজ্ঞ বক্তা ছিলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাঃ রকিব উদ্দিন আহমেদ। এছাড়া বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল জব্বার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ এমদাদুল হক বিশ্বাস, একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মনসুর উল করিম ঠান্ডু, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ এস এম হান্নান, সদর হাসপাতালের তত্তাবধায়ক ডাঃ দীপক কুমার বিশ্বাস, ইঞ্জিনিয়ার ডাঃ ছিদ্দিক আহমেদ, ডাঃ পূর্ণিমা দত্ত প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক আহমেদ নিজাম মন্টু।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































