রাজবাড়ীতে ডিবি’র অভিযান- ফেনসিডিল,গাঁজা, ২৯০০ পিচ ইনজেকশন উদ্ধার, গ্রেপ্তার ৪ –
- Update Time : ১০:৫১:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯
- / ৮৫ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে ডিবি পুলিশের সদস্যরা সদও উপজেলার বাগমারার সাগর এগ্রো ফুড ফ্যাক্টরির সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ফেনসিডিল ও গাঁজাসহ ২ হাজার ৯শত পিচ ইনজেকশন উদ্ধার করেছে। সেই সাথে তারা ৪ জনকে গ্রেপ্তার করেছে।
জানাগেছে, গতকাল সোমবার বিকালে রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম -এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ওসি ডিবি মোঃ ওমর শরীফ ও ইন্সপেক্টর মোঃ জিয়াারুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা সদর উপজেলার বাগমারার সাগর এগ্রো ফুড ফ্যাক্টরির সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। সে সময় ১৫০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী ও চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া গ্রামের মোঃ বাবুল মিয়ার ছেলে মোঃ অহিদুজ্জামান রুবেল (২৫) এবং মৃত কালাচাঁদ মন্ডলের স্ত্রী খোদেজা বেগম (৫০), কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভাদালিপাড়া গ্রামের ওয়াজ মিস্ত্রী’র ছেলে মোঃ দাউদ মিস্ত্রী (৩৫) কে ৫০০ গ্রাম গাঁজাসহ এবং রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের কোলারহাট এলাকার মোঃ সিরাজ মিয়ার ছেলে মোঃ রায়হান হোসেন রাব্বি (১৯) ২ হাজার ৯ শত পিচ ভারতীয় ভিটামিন ডি-৩ ইনজেকশনসহ গ্রেপ্তার করে। এ এঘটনায় রাজবাড়ী থানায় মামলাদায়ের করার প্রস্তুতি চলছে। এদিকে, আসামিসহ উদ্ধারকৃত ফেনসিডিল,গাঁজা ও ইনজেকশন উদ্ধারের পর ডিবি কার্যালয়ে যান, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ফজলুল করিম। তারা ডিবি সদস্যদের অভিনন্দন জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































