মান্নান সভাপতি ও হাবিবুল সম্পাদক নির্বাচিত,বসন্তপুর ইউপি আ:লীগের কাউন্সিল অনুষ্ঠিত –
- Update Time : ০৭:৪৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৯
- / ৮০ Time View

রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে ভোটের মাধ্যমে মোঃ আব্দুল মান্নান মিয়া চেয়ার প্রতীক নিয়ে ১৫৪ ভোট পেয়ে সভাপতি এবং মীর্জা মোঃ ফরিদুজ্জামান হাবিবুল আম প্রতীক নিয়ে ১৪০ ভোট পেয়ে সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে বসন্তপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিল অধিবেশনের প্রথম পর্বের আলোচনা সভায় বসন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান গাজী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক এ্যাডঃ সফিকুল আজম মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাডঃ সফিকুল হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সফিকুল ইসলাম সফি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ রমজান আলী খান, সাধারন সম্পাদক শেখ মোঃ ওহিদুজ্জামান প্রমূখ। সভা শেষে ইউনিয়ন আওয়ামী লীগের সকল পদ বিলুুপ্ত এবং নতুন কমিটি ঘোষনা করা হয়।
অধিবেশনের দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ রমজান আলী খান।
এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে আব্দুল মান্নান গাজী, আব্দুল মান্নান মিয়া এবং সাধারন সম্পাদক পদে মোঃ ফরহাদ হোসেন বিশ্বাস, মীর্জা মোঃ ফরিদুজ্জামান হাবিবুল প্রতিদ্বন্দীতা করেন। পরবর্তীতে সভাপতি ও সাধারন সম্পাদকের পদে একাধিক প্রার্থী থাকায় ইউনিয়ন পর্যায়ের কাউন্সিলরদের ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচিত হয়। কাউন্সিল সভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































