সভাপতি আমীর-সম্পাদক নান্নু , খানখানাপুর ইউপি আঃলীগের কাউন্সিল –
- Update Time : ১০:০৬:২৫ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০১৯
- / ৯৬ Time View

নজরুল ইসলাম, রাজবাড়ী বার্তা ডট কম : আজ বুধবার রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী কাউন্সিল নির্বাচন সুরাজ মোহিনী ইনষ্টিটিউট (স্কুল এন্ড কলেজ) প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে আমীর আলী মোল্লা সভাপতি ও মো. ফরহাদ হোসেন নান্নু সাধারণ সম্পাদক পদে জয় লাভ করেছেন।
খানখানাপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী নির্বাচনের মোট ভোট ২৩৩ ভোটের মধ্যে সভাপতি পদে আমীর আলী মোল্লা চেয়ার প্রতীকে ১২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। তার প্রতিদ্ধ›দ্ধীতা সাবেক সভাপতি মো. হাবিবুর রহমান হবি ৬৮ ভোট পেয়েছেন।
অপর দিকে সাধারণ সম্পাদক পদে ফরহাদ হোসেন নান্নু পাখা প্রতীকে ৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। অপর দিকে তার নিকট তম প্রতিদ্ধন্ধী মো. সাগর ৮৩ ভোট পেয়েছেন। এছাড়া মো. নাজির উদ্দির মিয়া সভাপতি পদে ৪১ ভোট পেয়েছেন।
কাউন্সিল অধিবেশনের প্রথম পর্বের আলোচনা সভায় খানখানাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হবি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাডঃ সফিকুল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ রমজান আলী খান, সাধারন সম্পাদক শেখ মোঃ ওহিদুজ্জামান। অধিবেশনের দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ রমজান আলী খান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































