রাজবাড়ীতে হঠাৎ পদ্মার ভাঙ্গন, নেপালে অধিক বৃষ্টিপাতের কারণে হু হু করে বাড়ছে পানি –
- Update Time : ০৯:৪১:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯
- / ৭১ Time View

রুবেলুর, ইমরান, আতিয়ার, রাজবাড়ী বার্তা ডট কম :
নেপালে অধিক বৃষ্টিপাতের কারণে হু হু করে পদ্মা নদীতে বাড়ছে পানি। গত ২৪ ঘন্টায় রাজবাড়ীর দৌলতদিয়া পয়েন্টে পানি ১০ সেন্টি মিটার বেড়ে তা গতকাল সোমবার বিকাল পর্যন্ত বিপদ সীমার ৬৯ সেন্টি মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেই সাথে নদীতে তীব্র ¯্রােতের কারণে দেখা দিয়েছে নদী ভাঙ্গণ। ফলে হঠাৎ ভাঙ্গনে হুমকির মুখে পড়েছে রাজবাড়ী শহর রক্ষা বেড়ি বাঁধ। যদিও ভাঙ্গণ রোধে বালু ভর্তি জিও ব্যাগ ফেলার কাজ চলছে পুরোদমে।
গত রোববার সকালে ভাঙ্গন দেখা দিলেও বিকাল পর্যন্ত ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ড কোন পদক্ষেপ গ্রহন করে নাই। এতে ক্ষোভ প্রকাশ করেছে ইট ভাটা কর্তৃপক্ষসহ স্থানীয় এলাকাবাসী।
গত বছরের বর্ষা মৌসুমে রাজবাড়ী শহর রক্ষাকারী নদী তীরবর্তী আড়াই কিলোমিটার বাঁধ ফেজ-১ এর কাজের গোদার বাজার এলাকার প্রায় দের কিলোমিটার অংশ নদী গর্ভে বিলিন হয়েছে। ফের রবিার সকালে একই স্থানের ৭০ থেকে ৮০ মিটার ও মহাদেব পুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে ৩০ মিটার অংশ নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙ্গনে এ স্থানে অবস্থিত এনজিএল ইট ভাটার প্রায় ২০ হাজার ইটও নদীতে চলে গেছে। অন্যদিকে মহাদেবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পড়েছে হুমরি মুখে। এছাড়া ভাঙ্গন স্থানের আশপাশে বড় বড় ফাটল রয়েছে এবং নদীতে রয়েছে তীব্র স্রোত ও ঘূর্নন। যে কারনে ভাঙ্গন আতঙ্কে রয়েছে স্থানীয় এলাকাবাসি ও ভাটা কর্তৃপক্ষ ।
ভাটার শ্রমিকরা বলেন, সকালে ভাটার পাশে ফাটল দেখা দিলে তারা স্তুপ করে রাখা ইট গুলো সরানোর চেষ্টা করে ব্যার্থ হন। অল্প কিছু ইট সরাতে পেরেছিলেন। এ সময় নদীতে প্রায় ২০ হাজার ইট নদীতে চলে গেছে। ভাটা না থাকলে তারা বেকার হয়ে পড়বে। তাই দ্রুত গতিতে ভাঙ্গন রোধে কাজ শুরু করতে পানি উন্নয়ন বোর্ডকে অনুরোধ করেন।
এনজিএল ইট ভাটার পরিচালক আলামিন মোস্তফা বলেন, সকাল সাড়ে ৯টার দিকে তার ইট ভাটা সংলগ্ন শহর রক্ষাকারী বাঁধের সংস্কার কাজের ৭০ মিটার অংশ মুহুর্তের মধ্যে নদীতে বিলিন হয়ে যায়। এ সময় সেখানে তার ভাটার প্রায় ২০ হাজার ইট স্তুপ করা ছিল। ভাঙ্গনের পর পানি উন্নয়ন বোর্ডকে বিষয়টি জানালেও বিকাল পর্যন্ত ভাঙ্গন রোধে কেউ ব্যবস্থা গ্রহন করেন নাই। ভাঙ্গন রোধে অতিদ্রুত কাজ শুরু না করা হলে রাতের মধ্যে ইট ভাটার মুল অংশ ভাঙ্গনের কবলে পড়বে। ভাটায় প্রায় ২ শতাধিক শ্রমিক কাজ থেকে বঞ্চিত হবে। এছাড়া ভাঙ্গনে হুমকির মুখে পড়বে শহর রক্ষাকারী বাঁধ। তাই জরুরী ভিত্তিতে ভাঙ্গন রোধে জিও ব্যাগ ফেলার কাজসহ যথাযথ পদক্ষেপ গ্রহনের দাবী জানিয়েছেন।
জেলা পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম বলেন, আজ কয়েকদিন পদ্মার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে দেখা দিয়েছে তীব্র ¯্রােত। যে কারণে শহর রক্ষাকারী বাঁধের গোদার বাজার এলাকার সংস্কার কাজের প্রায় ৩০ মিটার অংশ নদীতে বিলিন হয়েছে। ভাঙ্গনের পর ক্ষতিগ্রস্থ স্থান পরিদর্শন করেছেন এবং বিকাল থেকেই বালু ভর্তি জিও ব্যাগের বস্তা ফেলার কাজ শুরু করা হবে বলে জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































