সভাপতি কংকন, সম্পাদক তন্বী , ১৫ বছর পর রাজবাড়ী জেলা মহিলা আ:লীগের কমিটি ঘোষনা –
- Update Time : ০৬:৩২:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৯
- / ৯৮ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ রাজবাড়ী জেলা শাখার নতুন কমিটি আজ শনিবার সন্ধ্যায় ঘোষনা করা হয়েছে। বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব সাফিয়া খাতুন প্রাথমিক পর্যায়ে সভাপতি হিসেবে তানিয়া সুলতানা কংকন, সহসভাপতি হিসেবে মেহেদি হাচিনা পারভীন, সাধারণ সম্পাদক হিসেবে সাহিদা চৌধুরী তন্বী এবং সহ-সাধারণ সম্পাদক হিসেবে হাসিনা ইসলামের নাম ঘোষনা করেন।
এর আগে দিন ব্যাপী রাজবাড়ী জেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয় ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম পর্ব। সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের এমপি মোঃ জিল্লুল হাকিম, বিশেষ অতিথি ছিলেন, রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী, সংরক্ষিত মহিলা আসনের এমপি সালমা চৌধুরী রুমা, রাজবাড়ী জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী। প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহমুদা বেগম। সভায় সভাপতিত্ব করেন, রাজবাড়ী মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি কামরুন্নাহার লাবলী চৌধুরী।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































