“ সেরা শিক্ষক নির্বাচিত হলেন ” মতিয়ার রহমান –
- Update Time : ১০:১১:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০১৯
- / ৮৮ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
শিক্ষকের প্রাণের স্পন্দন ও প্লাটফর্ম শিক্ষক বাতায়ন। শিক্ষায় তথ্য প্রযুক্তির ব্যবহার ও মানসম্মত কনটেন্ট তৈরি, শিক্ষক বাতায়নের সক্রিয় সদস্য হিসেবে এটুআই প্রতি সপ্তাহে তিন জন শিক্ষককে তাদের পরিশ্রমের স্বীকৃতি স্বরুপ সপ্তাহের সেরা শিক্ষক নির্বাচন করেন। এবার ২৬ তম সপ্তাহে আজ শুক্রবার রাজবাড়ীর রামকান্তপুর বেথুলিয়া বারলাহুরিয়া সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার সহকারি শিক্ষক (কম্পিউটার) শেখ মোহাম্মদ মতিয়ার রহমান।
সহকারী শিক্ষক শেখ মোহাম্মদ মতিয়ার রহমান বলেন, আমার শিক্ষকতা পেশার কর্মস্থল বেথুলিয়া বারলাহুরিয়া সিদ্দিকিয়া ফাজিল (বি.এ) মাদরাসা। মহান শিক্ষাকতা পেশায় আমার এই অর্জন এই স্বীকৃতি আমার সাধনার ফসল।”পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি” প্রমান হলো। এই স্বীকৃতি কাজের আনন্দকে আরো বাড়িয়ে দিল। ধন্যবাদ জানাচ্ছি ধ২র কে আমাকে সেরা কন্টেন্ট নির্মাতা নির্বাচন করার জন্য। ধ২র সহ লক্ষ শিক্ষকের প্রানের স্পন্দন শিক্ষক বাতায়ন প্লাটফর্মে নিযুক্ত সকল কর্মকর্তা ও সকল শিক্ষক বৃন্দকে আমার আন্তরিক ধন্যবাদ। যারা শিক্ষকদের জন্য শিক্ষক বাতায়নকে সমৃদ্ধ করার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে তাদের প্রতি আন্তরিক ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। কৃতজ্ঞতা জানাই শ্রদ্ধেয় প্যাডাগোজি রেটার মহোদয়, এডমিন মহোদয় ও আমার প্রিয় বাতায়নের সকল সহ কর্মী বৃন্দকে যারা আমাকে অনুপ্রেরণা, উৎসাহ ও সহযোগিতা করে সব সময় রেটিং সহ প্রয়োজনীয় পরামর্শ দিয়ে আমাকে সহযোগিতা করেছেন। আমার শিক্ষক বাতায়নে থমকে যাওয়া চলার পথকে আরও সুগম করে তুলতে যে সকল শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী আমার এই সাফল্যে সব সময়ই বিভিন্ন ভাবে উৎসাহ, অনুপ্রেরণা ও সাহস এবং দিক নির্দেশনা মুলক পরামর্শ সহ সহযোগিতা করেছেন তাদের সবার কাছে আমি চিরকৃতজ্ঞ। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার মাদরাসার পরিচালনা পর্ষদ, অধ্যক্ষ ও উপাধ্যক্ষ সহ আমার সকল সহকর্মীদের কে। কৃতজ্ঞতা প্রকাশ করছি শ্রদ্ধেয় জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের প্রতি। ধন্যবাদ জানাচ্ছি রাজবাড়ী জেলা সহ সকল আইসিটি৪ই অ্যাম্বাসেডর দেরকে। আমাকে দোয়া করবেন আমি যেন মান সম্মত কন্টেন্ট তৈরি করে শিক্ষার্থীদের শিখন শিখনো কার্যক্রম কে আরও গতিশীল করতে পারি। সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ, শুভকামনা সহ সহ কৃতজ্ঞতা প্রকাশ করছি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































