বালিয়াকান্দিতে সপ্তম শ্রেণীর মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, লম্পট গ্রেপ্তার-
- Update Time : ০৯:৫৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০১৯
- / ৭৪ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে প্রাইভেট পড়ে বাড়ী ফেরার পথে সপ্তম শ্রেণীতে পড়–য়া এক মাদ্রাসা ছাত্রী (১৩) কে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে গত শনিবার রাতে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে রাজবাড়ীর বালিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ মামলা একমাত্র আসামি মনির হোসেন মন্ডল (৩৬) নামে এক লম্পটকে গ্রেপ্তার করেছে। মনির উপজেলার জামালপুর ইউনিয়নের বাঁধুলী খালকুলা গ্রামের আব্দুল আজিজ মন্ডলের ছেলে।
মামলার বাদী ওই ছাত্রীর বাবা জানান, তার মেয়ে গত শনিবার সকাল ১১টার দিকে প্রাইভেট পড়ে বাড়ী ফিরছিল। সে বাড়ীর অদূরে পৌছতেই লম্পট মনির তার গতিরোধ করে এবং তাকে জোর পূর্বক জনৈক ব্যক্তির আখ ক্ষেতের মধ্যে তুলে নিয়ে যায়। সেখানে নিয়ে মেয়ের জামা-কাপড় ছিড়ে ধর্ষণের চেষ্টা চালায়। ওই সময় তার মেয়ে বাঁচতে চিৎকার শুরু করে। এক পর্যায়ে মেয়ের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসে। তখন পরিস্থিতি বেগতিক দেখে লম্পট মনির মেয়েকে ফেলে রেখে পালিয়ে যায়।
ওই ছাত্রী জানায়, মনিরকে সে চেনেও না। অথচ হঠাৎ করেই সে তাকে জোরপূর্বক আখ ক্ষেতে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টায় লিপ্ত হয়। সে বাঁচতে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসলে লম্পট মনির তাকে ফেলে রেখে চম্পট দেয়।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও বালিয়াকান্দি থানার এস,আই বদিয়ার রহমান জানান, ওই ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে গত শনিবার রাতে আসামি মনির হোসেন মন্ডলকে গ্রেপ্তার করা হয়। তাকে আজ রবিবার রাজবাড়ীর আদালতে সোপর্দ করা হয়েছে। সেই সাথে ২২ ধারায় ওই ছাত্রীর জবানবন্দী রেকর্ড করা হয়েছে। তিনি আরো বলেন, কৃষক মানির এ পর্যন্ত দুইটা বিয়ে করেছে। তবে এখন তার একটি স্ত্রীও নেই। যদিও তার ৫ বছর বয়সী একটি মেয়ে সন্তান আছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































