মূল্য কারসাজির অভিযোগে রাজবাড়ীতে সিঙ্গার ও ওয়াল্টন কোম্পানীর শো-রুমকে জরিমানা –
- Update Time : ০৬:৩৯:২১ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০১৯
- / ৮৮ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
মূল্য কারসাজি করার দায়ে ৪৪ ধারায় রাজবাড়ীতে সিঙ্গার ও ওয়াল্টন শো-রুমকে পৃথক ভাবে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত শনিবার বিকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাজবাড়ী জেলা কার্যালয়ের পক্ষ থেকে ওই অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফুল ইসলাম জানান, রাজবাড়ী পৌরসভার পাশে রয়েছে সিঙ্গার কোম্পানীর শো রুম। সেখানে গিয়ে দেখাযায়, ফ্রিজসহ অন্যান্য পন্যে এমআরপি মূল্য লাগানো নেই। রয়েছে কিস্তিতে বিক্রির মূল্যে লাগানো। ফলে ক্রেতাদের সাথে সরাসরি প্রতারনা করছে শো-রুমের কর্মচারীরা। যে কারণে ওই শো-রুমতে তিন হাজার টাকা জরিমানা করা হয়। অপর দিকে একই ভাবে সদর উপজেলার গোয়ালন্দে মোড়ে ওয়াল্টন কোম্পনীর শো-রুম আরাফ ট্রেডার্সে গিয়েও একই বিষয় পাওয়া যায়। পন্যে নগদ মূল্য না লিখে কিস্তিতে বিক্রয় মূল লেখা রয়েছে। ফলে ক্রেতারা কিস্তির মূল্যে পরিশোধ করে নগদ টাকায় পন্য কিনে নিয়ে যাচ্ছে। ফলে ক্রেতারা হচ্ছেন প্রতারিত। যে কারণে ওই শো-রুমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহায়তা করেছেন জেলা প্রশাসন, জেলা পুলিশ, থানা পুলিশ ও জেলা স্যানিটারি ইন্সপেক্টর রাজবাড়ী। অভিযান চলাকালে ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্বলিত লিফলেট বিতরণ করা হয় এবং আইনটি মেনে চলতে উদ্বুদ্ধ করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































