রাজবাড়ীর ২৮ শ্রমিক পরিবার পেল অনুদানের চেক –
- Update Time : ০৮:২২:০৪ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০১৯
- / ৭৭ Time View

রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা সড়ক শ্রমিক ইউনিয়ন রেজি নং-২২৮৪ -এর উদ্যোগে ২২ জন মৃত ও ৬ জন পঙ্গু শ্রমিকের পরিবারসহ মোট ২৮ পরিবার ১ লক্ষ টাকা করে অনুদানের চেকে পেয়েছে।
আজ বুধবার দুপুর আড়াইটার দিকে মহান মে দিবস উপলক্ষে কাজী হোদায়েত হোসেন স্টেডিয়ামে এ অনুদানের চেক বিতরণ করা হয়। এ সময় মৃত প্রতিটি পরিবারের স্বজন এবং পঙ্গুত্ব বরণকারীর কাছে ১ লক্ষ টাকার চেক তুলে দেন অতিথিরা।
এতে জেলা সড়ক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ রকিবুল ইসলাম পিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ শওকত আলী, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান, জেলা বাস মালিক গ্রুপের সভাপতি ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব প্রমূখ। সাংগঠনিক বক্তব্য রাখেন, জেলা সড়ক শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আব্দুর রশিদ।
এছাড়া এতে উপস্থিত ছিলেন, জেলা বাস মালিক গ্রুপের সাধারন সম্পাদক মুরাদ হাসান মৃধা, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ খান মোঃ জহুরুল হক, সড়ক শ্রমিক ইউনিয়ন দৌলতদিয়া ঘাট শাখার সভাপতি তোফাজ্জেল হোসেন তপু প্রমূখ। এ সময় শ্রমিক নেতারা বলেন, তারা সব সময় সুখে দুখে শ্রমিকদের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































