বালিয়াকান্দিতে ষষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রী ধর্ষন ॥ ধর্ষক গ্রেপ্তার –
- Update Time : ০৯:৪০:৪২ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০১৯
- / ৮০ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে লোভ দেখিয়ে ষষ্ঠ শ্রেণীতে পড়–য়া এক ছাত্রী (১৩) কে ধর্ষন করার অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনায় আজ শনিবার সকালে চিত্ত প্রামানিক ওরফে চিত্ত রঞ্জন (৪৫) কে গ্রেপ্তার করা হয়েছে। চিত্ত রঞ্জন জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাইকুড়ি গ্রামের মৃত জগনাথ প্রামানিকের ছেলে। সেই সাথে রাজবাড়ী সদর হাসপাতালে ওই ছাত্রীর ডাক্তারী পরীক্ষা সম্পূর্ণ করা হয়েছে।
ওই স্কুল ছাত্রী জানায়, চিত্ত রঞ্জন তাকে আদর করার ছলে বিভিন্ন সময় কাছে ডাকতো। সেই সাথে টাকার লোভ দেখিয়ে তার শরীরের স্পর্শ কাতর স্থানে হাত দিতে। এরই অংশ হিসেবে দশ দিন পুর্বে বাড়ীর বাথরুমের দক্ষিণ পাশে মেহগনি বাগানের মধ্যে তাকে ডেকে নিয়ে যায় চিত্ত রঞ্জন এবং তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক তাকে ধর্ষন করে। সেই সাথে বিষয়টি কাউকে জানালে ক্ষতি হবে বলে ভয় দেখায়। ফলে সে বিষয়টি আর কাউকেই জানায়নি। এরই মাঝে চিত্ত রঞ্জন তাকে পুনরায় ধর্ষণ করার চেষ্টায় মত্ত হন। তাকে মোটা অংকের টাকা দেবে বলেও লোভ দেখায়। যে কারণে সে বিষয়টি তার অভিভাবকদের জানায়।
এ মামলার বাদী এবং ওই ছাত্রীর বাবা জানান, চিত্ত রঞ্জন লম্পট শ্রেণীর লোক। তার মেয়ের সরলতার সুযোগ নিয়ে সে এই সর্বশাস করেছে। তিনি ওই লম্পটের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।
বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ওবায়দুল হক জানান, ওই ছাত্রীকে ধর্ষনের ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে চিত্ত প্রামানিক ওরফে চিত্ত রঞ্জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলার প্রেক্ষিতে গতকাল বেলা ১১টার দিকে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সাথে গতকাল দুপুরে রাজবাড়ী সদর হাসপাতালে মেয়েটির ডাক্তারী পরীক্ষা করা হয়েছে এবং আদালতে মেয়েটির জবানবন্দিও রেকর্ড করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































