স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে বিশেষ ক্যাম্ –
- Update Time : ০৮:৩০:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০১৯
- / ৯০ Time View

ইমরান হোসেন, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে নতুন বাজার মুগীর ফার্ম এলাকায় পৌরসভার ৭ নং ওয়ার্ডে অবস্থিত পৌর শিশু হাসপাতালে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সূর্যের হাসি নেটওয়ার্ক রাজবাড়ী (২৭৪) এর আয়োজনে দিন ব্যাপি স্বাস্থ্য সেবার এ বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে ক্যাম্প পরিদর্শন করেন রাজবাড়ী সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বকস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী পরিবার পরিকল্পনা উপ-পরিচালক গোলাম মোহাম্মদ আজম,এমওএমসিএইচ ডাঃ নিয়ামত উল্লাহ,সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহামুদ হাসান খান,সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার মোঃ শামসুল আলম, সূর্যের হাসি নেটওয়ার্কের মেডিক্যাল স্পেশালিস্ট (২৭৪) ডাঃ সিফাত-ই-ইসলাম,পরিবার পরিকল্পনার ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান প্রমূখ।
বিশেষ এই স্বাস্থ্য সেবায় সূর্যের হাসি নেটওয়ার্কের পাশাপাশি অত্র এলাকার বিভিন্ন রোগীদের সেবা প্রদান সহ সরকারী ঔষধের পাশাপাশি বেক্সিমকো, ইনসেপ্টা এবং এ্যারিস্টো ফার্মা কোম্পানির ঔষধ রোগীদের প্রাথমিক চিকিৎসায় বিনামূল্যে প্রদান করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































